তখন ইন্টারে পড়ি সে সময়ই থেকে টুকটাক কবিতা লিখতাম।সে সব কবিতা পড়তে গিয়ে এখন হাসি পায়।পুরানো ডায়েরিটা সে দিন ঘাটতে গিয়ে কিছু কবিতা চোঁখে পড়ল। তার থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করছি।পরিবর্তন কিম্বা কোন এডিট ছাড়াই আমার অল্প বয়সের কবিতা গুলি আপনাদের সাথে শেয়ার করছি।এখনও যে কবিতা ভাল লিখি তা নয়। এখনতো তেমন কবিতা লেখায় হয় না। আর কবিতা পছন্দ করে না এমন লোক ব্লগে ছড়াছড়ি। যারা কবিতা পছন্দ করেন না দয়া করে কবিতা দেখলে একটু দূরেই থাকবেন।
** ত্রাস
আমি নির্দয় হব
অসম্ভব নির্দয়
আমার নির্দয়তায় কম্পিত হবে সবাই।
আমি সপ্ন দেখাব
অনেক সপ্ন
তবে সব গুলোই কষ্টের
আমি কষ্ট দেব
অনেক কষ্ট
সৃষ্টি করব ত্রাস।
** আমরা চলছি.....
আমরা চলছি অন্ধকারে ডুবে
আমরা চলছি ছিন্নমূল হয়ে
আমরা চলছি সব কিছু জলাজ্ঞলী দিয়ে
আমরা চলছি লুন্ঠিত হয়ে
আমরা চলছি পদ দলিত হয়ে
আমরা চলছি অশান্তির মাঝে।
** কবি
তোমায় নিয়ে মনের ভেতর
আকি কত ছবি
সপ্ন ছিল মনে
হব অনেক বড় কবি।
পাশে এলে তুমি
পাই সুরভিত গন্ধ
আমি খুজে পাই আমার
কবিতার ছন্দ।
যতটুকু আছে হৃদয়ে ভালবাসা
দিলাম তোমায় সবই
মন থেকে প্রার্থনা কর
আমি যেন হই অনেক বড় কবি।
** একটি কবিতা নয়
আমি কবিতা লিখব
কিন্তু আমি কি নিয়ে কবিতা লিখব
যাকে নিয়ে লিখব সেই তো কাছে নেই
সে আমাকে উৎসাহ দিবে
আর আমি কবিতা লিখব
সেতো আমাকে আর কোন দিনও উৎসাহ দেবে না
সে চলে গেছে অনেক দূরে
তবুও আমি তাকে নিয়ে লিখব
তার সাথে মেশা সেই অতীত দিন গুলি স্মরন করব
মনে মনে উৎসাহ জোগাব আর কবিতা লিখব
একটি কবিতা নয় হাজারও কবিতা।
** বর্ষার দিন
চারিদিকে নিস্তবদ্ধ
আজ বর্ষার একটি দিন
এখনক রাতের কালো আধার
বৃষ্টি পড়ছে টিপ টিপ টিপ টিপ
আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ
মনকে অন্যরকম আনন্দ দেয়
টিনের ছিদ্র দিয়ে যখন আষাঢ়ের এক ফোটা বৃষ্ট পড়ে
সেই বৃষ্টির ফোটা হতে নিয়ে আনন্দে মেতে উঠি
তবে আমি বৃষ্টিতে ভিজি না
বৃষ্টিতে ভিজতে মন চাইলেও আমি ভিজতে পারিনা।
** নিঃসঙ্গতা।
আজ জোসনা আলোকিত রাত
এই জোসনা আলোকিত রাতে
কি যেন এক নিঃসঙ্গতায় ভুগছি
একা একা বসে আছি এই তটিনির ধারে।
তুমিও কি আমারই মত বসে আছ
কোন নির্জন নিরালায়
আর মনে মনে অনুভব করছ
আমারই মত নিঃসঙ্গতা।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



