
২০০৪ সালে তখন ইন্টারে পড়তাম। সে সময় প্রতিদিন ডায়েরি লিখতাম। ওটাই ছিল আমার প্রথম এবং শেষ ডায়েরি লেখা। সে সময় কবিতা লিখতাম টুকটাক। পুরানো ডায়েরিটা অনেক দিন পরে হাতে পেয়ে তার থেকে কিছু কবিতা আপনাদের সাথে শেয়ার করছি। কবিতায় কোন পরিবর্তন করিনি।
** কল্পনা **
আমার কল্পনা গুলি
একেবারে ছোট ছোট নয়
আবার একেবারে বড় বড় নয়
আমি কল্পনা করতে ভালবাসি
আমার কল্পনা গুলি মাঝারি
মাঝরি কল্পনা গুলো ভাল
এই মাঝারি কল্পনার মাঝে অনেক আনন্দ আছে
কল্পনা হয় মনে মনে
মনের পর্দায় কল্পনা গুলি খুব ছচ্ছ ভাবে দেখা যায়।
একে বারে আয়নার মত
কল্পনা হয় সুখের-দুখের
সবাই সুখের কল্পনা করতেই ভালবাসে
দুখের কল্পনা করে আনন্দ নেই।
কল্পনা করেই বা কি লাভ
কল্পনা তো সত্যি হয় খুব কমই
কারন কল্পনা তো শুধু কল্পনাই।
** শান্তি **
নির্মল শান্তিতে ভরিয়ে দাও
এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত।
যে দিকে তাকাবে ভালবাসার দৃষ্টি দিয়ে তাকাবে
দেখবে সব কিছু কত সুন্দর
কত নির্মল উচ্ছাস।
কে বলে পৃথিবীতে শান্তি নাই
আছে, শান্তি আছে
মায়ের কোলে শান্তি
বাবার স্নেহে শান্তি
মাটির বুকে শান্তি
পৃথিবীটা যে শান্তির অফুরন্ত উৎস।
** স্বার্থপর **
আমি কেমন জানি আচ্ছন্ন ছিলাম
সহসা কে যেন দিল ডাক
সেই ডাকে আমার আচ্ছন্ন কেটে গেল
আমি তাকালাম তাকে দেখার জন্য
সে দিন আমি দেখেছিলাম তোমাকে
তুমি আমাকে জাগিয়েছিলে
হ্যা তুমিই আমাকে জাগিয়েছিলে
এক অন্ধকার জগৎ থেকে
তুমি আমাকে শিখিয়েছিলে
ভাল বাসার অমৃত সুধা পান করতে
সেই ভালবাসার অমৃত সুধা পান করে
আমি শিখেছিলাম অন্যকে ভালবাসতে।
** দূরত্ব **
দুর নক্ষত্রের দিকে আমি তাকিয়ে আছি
আমি ডাকছি তাকে সে আমার ডাক শুনছে না।
আমি তার সাথে কথা বলছি
সে আমার সাথে কথা বলছে না।
শুধু সে আমার দিকে তাকিয়ে মিট মিট করছে
হয়তো বা ওটাই ওর কথা বলা
আমি তার কথা শুনতে পাচ্ছি না।
আমার পাশে যেমন অনেক মানুষ
কিন্তু আমার মনের কথা শোনার মত কোন মানুষ নেই
তারার পাশে যেমন অনেক তারা
হয়তো বা ওরও কেউ নেই ওর মনের কথা শুনবার।
আমরা সবাই এখন এমনই
সবাই খুব কাছাকাছি আছি
অথচ একজনের মনের কথা অন্য জনের শোনার সময় হয়না।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




