
অসীম শূণ্যে হারিয়ে যাওয়ার মানে কি আমি বুঝিনা
বুঝতে চাইলে হয়তো বুঝতে পারতাম
তবে বুঝতে চাওয়ার কোন ইচ্ছেই আমার ছিলনা।
সব কিছু বুঝতে চাওয়া সব কিছু বুঝতে পারার
কোন মানেই নেই আমার কাছে।
কারও কারও চলে যাওয়া
বড় অসস্তি এনে দেয় বুকের ভেতর।
বাড়ির পাশে দাড়িয়ে থাকা চির সবুজ বৃক্ষটিকে
যদি হঠাৎ দেখি আর নেই
তবে চারপাশটা কেমন শূণ্য মনে হবে?
আমার সেই সবুজ বৃক্ষটি
খুব ভাল বাসত বৃষ্টি বিলাস করতে
শ্রাবণের এই বৃষ্টির দিনে আমার সেই সবুজ বৃক্ষটিকে
আর আমার দৃষ্টির সীমানায় দেখছিনা।
তবে কি আমার আর বৃষ্টি বিলাস করা হবে না?
ভালবাসার বাধন দিয়ে
যত শক্ত করেই বাধিনা কেন
তবুও সেই বাধন ছিড়ে
কেউ কেউ চলে যায়
সব কিছুর উর্ধ্বে ।
আমার সবুজ বৃক্ষ
তুমি যেখানেই থাকো ভাল থেকো
শ্রাবণের বর্ষায় বৃষ্টি বিলাস কর।
আমিও আসছি বৃষ্টি বিলাস করতে
তোমার সাথে বৃষ্টি বিলাস করতে
আমি রাজি আছি
জাগতিক সব কিছুর উর্ধ্বে যেতে।
** এই কবিতাটি হুমায়ূন আহমেদ এর মৃত্যুর পরে কোন এক বর্ষার দিনে লেখা।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



