somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন্ডোমেট্রিওসিস

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্ডোমেট্রিওসিস ...

এন্ডোমেট্রিওসিস কি? জানেন? হ্যাঁ, আপনি হয়ত জানেন। কিন্তু আপনার মত ক'জনা জানেন? চলেন একটা গল্প বলি। এতে ব্যপারটা বুঝতে সুবিধা হবে।

নাম- ইয়াসমিন। বয়স- ৩০/৩২। আমাকে দেখাতে আসে। কমপ্লেইন
১.মাসিকের সময় ব্যথা,
২.স্বামী সহবাসে ব্যথা এবং
৩. বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়া

মাসিক সময়ের ব্যথা না হয় মেনে নেয়া গেলো কুঁকড়ে মুকরে কিন্তু বাচ্চা না হওয়া তো অপরাধ। আর ইন্টিমেট রিলেশনশিপে রোজ রোজ ব্যথা ব্যথা বলে ভয়ে ক্ষান্ত দেওয়া তো আরো বড় অপরাধ। ফলাফল ডিভোর্স। ব্যাক টু প্যাভিলিওন। বাপের বাড়ি।
পাঠক খেয়াল করুন উপরের তিনটিই লক্ষ্মণই একটি রোগকে ইঙ্গিত করে। জি হ্যাঁ ঠিক ধরেছেন।
এন্ডোমেট্রিওসিস। এমন দুষ্টু রোগ কমই আছে। এটা করে না এমন কিছু নাই।
নারীরা তো ব্যথা বেদনার মধ্যে থাকেনই। এটাকে আলাদা করে হাইলাইট করার কি আছে? জি আছে। এই ব্যথা যে সে ব্যথা না। এর ভাব সাবই আলাদা। ইনি আসে মাসিকের দুই তিনদিন আগে, ব্যথার তীব্রতা মাসিকের সাথে সাথে বাড়ে। সবচেয়ে বেশি ব্যথা হয় শেষের দিকে। তারপর আস্তে আস্তে কমে বাট চলে যায় না। একটা চাপ ধরা ব্যথা থেকেই যায়।
অনেকের আবার প্রস্রাব পায়খানা, হাটাচলা করতেও ব্যথা হয়।বাচ্চাকাচ্চার কথা তো আগেই বললাম, হতে চায় না। বন্ধ্যাত্বের যতোগুলো কারণ আছে তার মধ্যে এটা অন্যতম। এই রোগে আক্রান্ত নারীদের শতকরা যাটভাগই সন্তানহীন থাকেন।
জানি আপনাদের মনে প্রশ্ন, রোগটা আসলে কি? কেনো এমন হয়, কি কারনে হয় তাই তো জানলাম না। জি জনাব বলছি। নারীদের মাসিক হয় এন্ডোমেট্রিয়াম নামক জরায়ুর একটা স্তর থেকে। এন্ডোমেট্রিয়াম থাকে জরায়ুর একদম ভিতরের দিকে। কিন্ত এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত রোগীদের জরায়ুর বাইরে ও এন্ডোমেট্রিওটিক টিশু থাকতে পারে। সেখান থেকে মাসে মাসে মাসিকের মতো রক্তপাত ও হয়। সেই রক্ত তলপেটের পরিবেশ নষ্ট করে। ফলে বাচ্চা আসতে চায় না। রক্ত জমা হয়ে হয়ে এক ধরনের টিউমার হয় যেটাকে বলে চকোলেট সিস্ট। এছাড়া গল্পের শুরুতে ইয়াসমিনের কথা তো শুনেছেন ই।
কেনো এমন হয়? অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না। জেনেটিক কারন আছে কিছুটা। যারা বেশি বয়সে বিয়ে করে, দেরীতে বাচ্চা নেয় এবং যারা বড়লোক্স তাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়।
চিকিৎসা কি? সবার চিকিৎসা এক রকম নয়। যেমন কুকুর তেমন মুগুর। না মানে যার যেমন সমস্যা তার তেমন চিকিৎসা। তবে সবার সমস্যা এক না হলেও একটা কমন পরামর্শ এই রোগে আক্রান্ত রোগীদের
আমরা দিয়ে থাকি, বাচ্চা নিতে চাইলে আগেই নিয়ে ফেলুন মানে ফ্যামিলি কমপ্লিট করে ফেলুন। অযথা দেরী করবেন না। কে জানে কোন শত্রু হানা দেয়।




--------
সংগৃহীত

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×