somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট জীবন বনাম ... ...

১৪ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু জিজ্ঞাসা, কিছু কথোপকথন। সময় হলে পড়তে পারেন। একটু বড় লেখা, কিন্তু মনে হয় না আপনি বিরক্তবোধ করবেন।


-আচ্ছা, আপনি সকালে ঘুম থেকে উঠে কী করেন?
-অফিসে যাই।
-সকালের সূর্য ওঠা দেখেন কখন?
- অফিসে যাওয়ার সময়।
-সকালের নাশতা কোথায় করেন?
-অফিসে।
-লাঞ্চ?
-অফিসে।
-বিকেলে ভাত ঘুম পেলে করেন?
-অফিসেই একটু জিরিয়ে নিই।
-যাক একটু অন্য প্রসঙ্গে আসি। দিনে চা কতবার খাওয়া হয়? এবং কোথায় খান?
-এক–দুবার খাওয়া হয়, অফিসের ক্যানটিনে।
-সূর্যাস্ত দেখতে পারেন?
-জি। অফিস থেকে বাসায় ফেরার সময়।
-আপনার আদর্শ কে?
-আমার অফিসের বস।
-আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
-অফিসে বড় একটা ডেজিগনেশন হোল্ড করা।
-পরিবারকে সময় দেন কীভাবে?
-অফিসের ফাঁকে ফাঁকে।
-একটু অবসর পেলে কী করেন?
-অফিসের কোন কাজটা কীভাবে করব তা ভাবি।
-কখনো ঘুরতে বা বেড়াতে যান না?
-জি যাই। অফিস থেকে ছুটি পেলে।
-সময়ানুবর্তিতার একটা উদাহরণ দিতে পারেন?
-জি। অফিসে আটটায় পৌঁছে ঠিকমতো পাঞ্চ করা।
-মাঝেমধ্যে অফিস শেষে কী করেন?
-অফিসেই থাকি আই মিন ওভারটাইম করি।
-বাসায় বউ–বাচ্চাকে কীভাবে ম্যানেজ করেন?
-অফিসের কাজের দোহাই দিয়ে।
-আড্ডাটাড্ডা কিছু কি দেওয়া হয়? দিলে কাদের সঙ্গে এবং কোথায়?
-জি। অফিসের সহকর্মীদের সঙ্গে। ক্যানটিনে।
-মোবাইলে সবচেয়ে বেশি কল করে কে বা কারা?
-এই তো অফিস সহকর্মীরাই।
-সবচেয়ে প্রিয় জায়গা কোথায়?
-আমার অফিস ডেস্ক।
-জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় কী?
- অফিসের প্রমোশন।
-একটু রোমান্টিক প্রসঙ্গে আসি। বৃষ্টি দেখেছেন লাস্ট কবে ও কোথায়?
-এই তো কিছুদিন আগে অফিস থেকে ফেরার সময়।
-রাতে ঘুমানোর আগে কী করেন?
-পরের দিন অফিসে যাওয়ার জন্য ড্রেস গুছিয়ে রাখি।
-স্বপ্ন দেখেন মাঝেমধ্যে? কী নিয়ে দেখেন?
-জি দেখি। দেখি যে অফিসে সময়মতো পৌঁছাতে পারিনি।
-অসুস্থ হলে কী করেন?
-অফিস থেকে ছুটি নিই।
-আপনি এখন কোথায়?
-অফিস বাসে।
-আচ্ছা, আপনার ফেভারিট ফুড মেন্যু কী?
-অফিস ক্যানটিনের গরুর মাংস।
-আমাদের সাক্ষাৎকার আর কতক্ষণ চলতে পারে?
-আপাতত শেষ করা যেতে পারে।
-কিন্তু কেন?
-কারণ, আমি অফিসে পৌঁছে গেছি।
-আবার কবে আপনার সাক্ষাৎ পাব?
-এই তো কোনো একদিন অফিসে যাওয়া কিংবা অফিস থেকে ফেরার সময়।


--------------- বেসরকারি চাকরিজীবীদের জীবনচক্র বলতে পারেন আবার অধিক চাটুকারিতাও বলতে পারেন। যার সাথে এই কথোপকথন ১০০% মিলে যাবে, তাদের কাছে প্রশ্ন- তাহলে পরিবার গড়ে তোলেন কেন, পরিবার কি আপনাকে চায় নাকি আপনার অর্থকে? তবে এটা ঠিক এদেশে বেসরকারি চাকরি করা মানেই পরিবারকে দূরে রাখা। কিন্তু সেটা যেন এতটাই না হয়ে যায়, যতটা আপানার পরিবারের সদস্যরা আপনার প্রতি বিরুপ ধারনা গড়ে তোলে। আপনার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে দেখুন তো তারা আপনার অনুপস্থিতি বোধ করে কিনা? আপনার পথ চেয়ে বসে থাকে কিনা? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি মহান আর যদি উত্তর না হয় তাহলে পরিবারের সদস্যদের দিকে খোঁজ রাখুন।

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×