somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাসড়ক ও দুর্ঘটন, রোধ-প্রতিরোধ

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানিং মহাসড়কে দুর্ঘটনা অহরহই হচ্ছে, দুর্ঘটনায় ঘটছে মৃত্যু। বিগত কয়েক বছর ধরেই সড়ক দুর্ঘটনা প্রকট আকার ধারণ করেছে। কিন্তু কেন এই অবস্থা? কোনভাবেই যেন থামানো যাচ্ছে না। চেষ্টাও ত কম করা হচ্ছে না। এই চেষ্টাতেও বেশ কিছু গলদ আছে বৈকি। চেষ্টা করা হচ্ছে ঠিকই কিন্তু কার্যকরী কি করা হচ্ছে কিছু? আসলে মহাসড়কে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করতে পারলে কিছুতেই কিছু হবে না।

একটা সময় ছিল, ৮০ দশকের দিকে, তখন এরশাদ সরকারের সময়। সড়কে যান চলাচলের একটা নীতি ছিল। দিনের বেলা ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা। খুব কঠিনভাবে বাস্তবায়ন করা হত এই নিয়ম। কারন দিনের বেলা হাল্কা যানবাহন চলত সড়কগুলোতে। রাত ১১ টার আগে সড়কে ভারি যান বের হতে দিত না (যেমন- ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ইত্যাদি)। সম্ভবত এই কারনে সড়ক দুর্ঘটনা অনেকটা রোধ করা যেত। এই নিয়মটা বর্তমানে একেবারেই মানা হয় না। দিনের বেলা সড়কগুলোতে ভারি যান অবাধে চলাচল করছে। বাড়ছে দুর্ঘটনা।

বর্তমানে এই আইনটি যথাযথ কার্যকরের ব্যবস্থা গ্রহন করা হলে সড়কে দুর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে আশা করা যায়। সেই সাথে নিয়ন্ত্রণ করতে হবে বেপরোয়া গতির বাইকগুলোকে। প্রয়োজনে ডাম্পিং -এ দিতে হবে সাথে সাথে। আর যারা পাঠাও-উবার এর মত রাইড শেয়ারকে পেশা হিসেবে বেছে নিয়েছে, এরা বেশিরভাগই বেপরোয়া গতিতে সড়কে চলাচল করে, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত। বিশেষ করে ঢাকার বাইরে রেজিস্ট্রেশন করা বাইক দিয়ে ঢাকার রাস্তায় রাইড শেয়ার ব্যবসা করা যাবে না। কারন মুলত ঢাকার বাইরে থেকে আসা বাইকগুলোই বেশি উশৃংখল।

বর্তমানে আরেক প্যারার নাম- অবৈধ ব্যাটারিচালিত রিক্সা। সড়কে এদের কারনেও ঘটছে দুর্ঘটনা। রিক্সাগুলোকে আগের মত রেজিস্ট্রেশন এর আওতায় আনা উচিত। অনিবন্ধিত রিক্সা সড়কে চলতে পারবে না।

সবকিছুর জন্য আইনের সঠিক ব্যবহারে সকলকে এগিয়ে না এলে কিছুই করা সম্ভব হবে না। সড়কগুলোতে শুধু বাইক আর প্রাইভেট কার আটকিয়ে জরিমানা আর রেকার বিল করে দৈনিক টার্গেট পূরণই দায়িত্ত হয়ে দাড়ায় ট্রাফিক সার্জেন্টদের। এর থেকেও তাদের বেরিয়ে আসতে হবে।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×