মেঘের রাজ্যে অশ্রুরাও ঘোলাটে হয়
হয়-যখন আকাশের অসুখ করে
বালিকার দলেরা সব পেয়েছিল একদিন ভয়
যখন ত্রিশূলের শেষ সীমায় চলে
প্রথম স্পর্শের গোপন বৌচি খেলা।
মাঝে মাঝে চাঁদোয়া আকাশে মেঘেরা ডানা মেলে
মেলে-যেন স্মৃতির বারান্দার সব রোদ ঢেকে
এনে দিবে কে –এক ঝুড়ি নরম ঘাসফুল।
এক ঝুড়ি নরম স্পর্শের গোপন বৌচি খেলা।
এনে দিবে কে-সে কোন নারী-আমি জানিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

