মহাকালের নায়ক তুমি
তুমি এসেছ এই সবুজের বুক ছিঁড়ে
মধুমতী থেকে মহানন্দা, কালের স্রোত ছিঁড়ে তুমি
বিদগ্ধ ও বিস্মৃত প্রেমিকারে দিয়েছ মুক্তির মহাকাব্য
তোমার কৃষক আজো কিষাণীর অপেক্ষায়
আর কত একাত্তর কেটে যাবে
আর কত একাত্তর কেটে গেলে
বিশ্বাসের তুলিতে লেখা হবে তোমার সেই পুরনো অথচ
আজো জীবন্ত সেই ভাষণ
আর কত একাত্তর কেটে গেলে
কভুক্ষ বালকেরা ঘরে ফিরবে না শূন্য থালায়
মহাকালের নায়ক তুমি
তুমি আবার এসো ফিরে
দাও সেই ভাষণ আবার, আরেক বার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

