somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Boobquake

২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্তনকম্প ভুমিকম্প তৈরী করে কিনা, তা নিয়া বিরাট এক এক্সপেরিমেন্ট হয়ে গেছে, গতকাল এপ্রিলের ছাব্বিশে। এই এক্সপেরিমেন্টের আয়োজক আমেরিকার এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী জেনিফার ম্যাকক্রেইট। অবশ্য জেনিফার ম্যাডামরে বুবকোয়েকের সরাসরি আয়োজক বলা যায় না, তিনি আইডিয়াটা ব্লগে দিছেন, পাবলিক তা সাদরে গ্রহণ করছে।

ঘটনা এই রকম-

ইরানের এক মোল্লা তার দেশের মিডিয়াতে কয়দিন আগে বলছেন, বেপর্দা, বেশরম মেয়েছেলের জন্য পুরুষ মানুষ বিপথগামী হইতেছে, সমাজে যৌনাচার বাড়তেছে, আর এর ফলে দুনিয়াতে এত ঘন ঘন ভূমিকম্প হইতেছে। হুজুরদের এই রকম কথা আমি ছোটবেলা থেকা শুইনা আসতেছি। কেয়ামতের আলামত হিসেবে হুজুর, বেহুজুর অনেকেই বেপর্দা মেয়েছেলেদের উদাহরণ দেয়। আর দুনিয়ার কোথাও কোনো অঘটন ঘটলে ভাবখানা এমন করে, কী বলছিলাম না!

যাই হোক, সবাইতো আর আলিফ-বে-তে-ছে পড়তে মসজিদে যায় নাই যে, হুজুরদের কথা মাইনা নিবে! ইরানী ওই হুজুর ভূমিকম্পের কারন এত সহজে বাইর কইরা ফেলছে, এইটাও সবাই মাথা নীচা কইরা বিশ্বাস করে নাই। আমাদের জেনিফার ম্যাডাম বিপ্লবী মানুষ। তিনি বললেন, হুজুর তোমার ছাড়ন নাই, এক্সপেরিমেন্ট হবে। গতকাল ছিল সেই এক্সপেরিমেন্ট দিবস। প্রায় দুই লাখ নারীরা এতে অংশ নিছেন। অনেকে ফেসবুকের মাধ্যমে অংশ নিছেন, অনেকে মাঠে-ময়দানে অংশ নিছেন। যে যেইভাবে পারছে সেইভাবে এক্সপ্রিমেন্ট করছেন। আর এই পরীক্ষার ফলাফল হইল, বুবকোয়েকের দিনে আর্থকোয়েক হয় নাই। ভূমিকম্প থেকা পৃথিবী বাইচা গেছে।

ছোট-বড় মিলায়া পৃথিবীতে সারা বছরে প্রায় শ' দেড়েক ভূমিকম্প হয়। তার মানে, গতকাল ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ছিল প্রায় ৩৭%। জেনিফার আপার চ্যালেঞ্জটা কিন্তু মারাত্মক ছিল, তাই না? তিনি খুব দারুণ একটা কথা বলছেন, কথাটা অবশ্য জানা কথা, সেইটা হইল, মানুষের নানানভাবে তার অন্ধ বিশ্বাসগুলারে জাস্টিফাই করার চেষ্টা করে। যতই অযৌক্তিক হোক চেষ্টা সে চালাবেই।

আরো বিশদ
৩০টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×