somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভের খবরে খুশি হব নাকি দু-চিন্তিত হব বুঝতে পারতেছি না :D:((;)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খবর: "সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।"

এই খবরে খুশি হব নাকি দু-চিন্তিত হব বুঝতে পারতেছি না:D:((;)

রিজার্ভ বৃদ্ধির যে কারণ গুলো উল্লেখ করা হয়েছে তা নিম্নরুপ:

১) আমদানি ব্যয় কমে যাওয়া
২) তৈরি পোশাক রপ্তানি আয় বৃদ্ধি
৩) প্রবাসী (মূলত মধ্যপ্রাচ্যের শ্রমিক) রেমিটেন্স বৃদ্ধি

সুসংবাদ হবার কথা ছিল:

আমদানি নির্ভর জিনিসের দাম কমার কথা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন জিনিসের দাম একবার বাড়লে সেটা কি কমে কখনও?

আমদানি নির্ভর জিনিস যেমন: তেল, ডাল, আটা এর দাম কমেছে কি ???

প্রথম আলো লিখেছে "অপ্রয়োজনীয় আমদানি কমেছে"

আমার প্রশ্ন নিচের কোন দ্রব্যটির আমদানি কমেছে?

১) গাড়ি আমদানি কি কমেছে ?
২) আইপিএস আমদানি কি কমেছে ?
৩) সিগারেট আমদানি কি কমেছে ?
৪) এয়ার কন্ডিশনার আমদানি কি কমেছে?
৫) ভারতীয় সানি লিওন, ক্যাটরিনা, কারিনা, ড্রেস আমদানি কি কমেছে

কিন্তু দু-সংবাদ গুলো পাচ্ছি সাথে সাথে:

১) ৭০ লাখ প্রবাসী পরিবার ক্ষতিগ্রস্ত। পূর্বে ১০০০ ডলার পাঠিয়ে যেখানে পেত ৮৪ হাজার টাকা সেখানে বর্তমানে পাচ্ছে ৭৭ হাজার (নিজেই ভুক্তভুগি); অর্থাৎ প্রবাসী পরিবারের আয় ১ হাজার ডলারে ৭ হাজার টাকা কমলেও জিনিসপত্রের দাম ১ টাকাও কমেনি। অর্থাৎ বর্তমানে তাদের বাজেট ঘটতিতে ভুগতে হবে।

২) গার্মেন্টস মালিকরা যে রপ্তানি আয় করে দেশের রিজার্ভ বাড়াচ্ছেন সেই একই মালিকরা এখন ডলারের দাম কমার অজুহাতে শ্রমিকদের বেতন বাড়াবে না। ফলাফল প্রায় ৫০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত।

৩) উৎপাদন মুখী শিল্পের কাঁচা মাল আমদানি মারাত্মক ভাবে কমে গেছে যার প্রভাব পরবে আগামী ২/৩ বছর পরে। কারণ একটা ভারি শিল্প যেমন তৈরি পোশাক শিল্পের কাপড় তৈরি করা একটা টেক্সটাইল মিল স্থাপন করতে মূলত ২-৩ বছর লেগে যায়। এখন যদি পোশাক রপ্তানি বৃদ্ধির সাথে মিল রেখে তার সাথে সম্পর্কিত শিল্প কারখান স্থাপনের হার কমে যায় তবে আগামী ২/৩ বছর পরে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির হার কমে যেতে বাধ্য।

সারাংশ: দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ হলো বাগানে পানি দেওয়ার মত। পানির অভাবে যেমন গাছ নেতিয়ে পড়ে একই ভাবে গাছের গোঁড়ায় বেশি পানি জমা হলে বাগানের গাছ মরে যেতে বাধ্য। বাগানের গাছের বৃদ্ধি সর্বোচ্চ হবে যদি আমারা যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুর সরবরাহ নিশ্চিত করতে পারি।


সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৫
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×