somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি আল মাহমুদের মৃত্যু ও তাকে ছোট করতে চাওয়া বড়-বড় ডিগ্রী-ওয়ালা মানুষদের মনবৈকল্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল মৃত্যু বরন করেছেন কবি আল মাহমুদ (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন")। পদ্য সাহিত্যে আমার অনুরাগ কম তাই কবি হিসাবে বাংলা সাহিত্যে আল মাহমুদের অবদান বা তার কবিতার মান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বাধীনতা/একুশে পদক দাবি করা কবিদের সমান নাকি বেশি তা নিয়ে মন্তব্য করিতে আমি অক্ষম। জীবনে তার কোন কবিতার বই কিনেছি বলে মনে করতে পারতেছি না। সত্য কথা বলতে কি পাঠ্য বই এর কবিতার বাহিরে শুধুমাত্র রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতার বই কিনেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বেই সুনীল, সমরেশ, শীর্ষেন্দু, বুদ্ধদেব গুহ এর ক্লসিক গুলো কেনা ও পড়া শেষ করলেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, জাফর ইকবাল স্যারের সাথে একই বিল্ডিং এ ৮ বছর অতিবাহিত করার পরেও তার কোন বই কেনা, সেই বই এ অটোগ্রাফ নেওয়া ও পড়া কোনটাই করিনি। জীবনে জাফর ইকবাল স্যারের কোন বই পড়েছি কিংবা কিনেছি বলেও মনে পড়ে না। আমি জাফর ইকবালের কোন বই পড়ি নি বলে কি লেখক হিসাবে উনি অখ্যাত? উনার লেখার কোন সাহিত্য মূল্য নাই????

যে কারণে এই স্ট্যাটাস লিখা। গতকাল থেকে ফেসবুকে কিছু মানুষের স্ট্যাটাস দিয়ে প্রশ্ন করতেছে আল মাহমুদ কোন (???) কবি? বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি কেমন করে হয়? তার কোন কবিতা বা উপন্যাস তো আমি পড়ি নাই? এই রকম হাজারো প্রশ্ন!!!!!!! তাদের আসল উদ্দেশ্য যে কি (?????) তা আর বিস্তারিত লিখলাম না!!!! প্রশ্নকারী এই মানুষ গুলোর মধ্যে চটি গল্প লেখ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের উঠানে পা দেওয়া যোগ্যতাও অর্জন করে নাই তারও রয়েছেন। শেষোক্ত ক্যাটাগরির মানুষদের নিয়া কিছু বলা বা লেখে নিজের সময় নষ্ট করতে চাই না। তবে বাংলা সাহিত্যে কবি আল মাহমুদের অবদানকে ছোট করতে চাওয়া বড়-বড় ডিগ্রী-ওয়ালা মানুষদের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়া কালীন নিজ বিভাগের এক শিক্ষকের মুখে শুনা একটা ঘটনা শেয়ার করার লোভ সামলাইতে পারলাম না।

ঐ শিক্ষক নিজ বিভাগের ইতিহাসে অন্যতম মেধাবী এক ছাত্রকে প্রশ্ন করেছিল পাঠ্য বই এর বাহিরে জীবনে কোন কোন লেখকের বই পড়েছে? ঐ ছাত্রটি কেমন মেধাবী ছিলও তার অল্প একটু উদাহরণ দেই। সে ছাত্রটি নাহিদ মিয়ার আমলের SSC ও HSC পাশ না। কিংবা কিংবা MCQ চালু করার পরে ও SSC ও HSC পাশ করে নি। সেই ছাত্রটি ১৯৮৯ সালে কুমিল্লা বোর্ড থেকে SSC পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬ তম স্থান অধিকার করে ও ১৯৯১ সালে কুমিল্লা বোর্ড থেকে HSC পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করে। স্যারের প্রশ্ন শুনে সে অসাধারণ মেধাবী ছাত্রটি উত্তর দিয়েছিল যে জীবনে সে দুইটি মাত্র উপন্যাস পড়েছে। সেই উপন্যাস দুইটি হলও সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত লালসালু উপন্যাস ও কাজী ইমদাদুল হক -এর 'আব্দুল্লাহ' উপন্যাস। এখানে উল্লেখ্য যে এই দুইটি উপন্যাসই ছিলও SSC ও HSC এর পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। ফলে জনৈক ছাত্রটি উক্ত দুইটি উপন্যাস পড়িতে বাধ্য হয়েছিলেন নিজের ইচ্ছেই পড়েন নাই। সেই ছাত্রটি নিজের মেধার সাক্ষর রাখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইয়াছেন ও এক নোবেল পুরষ্কার পাওয়া বৈজ্ঞানিকের আন্ডারে গবেষণাও করিয়াছেন।

কবি আল মাহমুদের "আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে" লাইন গুলো বাংলা সাহিত্যে অনেকদিন বেঁচে থাকবে বলেই আমার বিশ্বাস। কবি আল মাহমুদের অবদানকে ছোট করতে চাওয়া বড়-বড় ডিগ্রী-ওয়ালা মানুষদের দার্শনিক প্লেটোর একটা জনপ্রিয় উক্তি মনে করিয়ে দেওয়ার লোভও সামলাইতে পারিলাম না।

“"Wise men speak because they have something to say; Fools because they have to say something." - Plato”


সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×