somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষায় আবহাওয়া বিজ্ঞান চর্চা: পাহাড়ের উপরে কেন নিয়মিত মেঘ সৃষ্টি হয় ও ভারী বৃষ্টিপাত হয়?

১৮ ই মে, ২০২৫ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলা ভাষায় আবহাওয়া বিজ্ঞান চর্চা: পাহাড়ের উপরে কেন নিয়মিত মেঘ সৃষ্টি হয় ও ভারী বৃষ্টিপাত হয়?

উপরের প্রশ্নটি আপনি কিছুটা পরিবর্তন করে বলতে পারেন যে বাংলাদেশের সুনামগন্জ জেলার ছাতক ও সিলেট জেলার কোম্পানিগন্জ উপজেলায় অন্য ৬২ টি জেলা অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয় কেন?

পাহাড়ের উপরে নিয়মিতভাবে মেঘ গঠনের প্রধান কারণ হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যাকে বলা হয় Orographic lifting বা ভূ-আকৃতিজনিত বায়ু উত্তোলন। এই প্রক্রিয়ায়, উষ্ণ ও আর্দ্র বাতাস যখন কোনো পাহাড় বা মালভূমির ঢালের সাথে সংঘর্ষে আসে, তখন বাধাপ্রাপ্ত হয়ে সে বাতাস ওপরে উঠে যায়। উপরে উঠতে থাকায় বাতাস ঠাণ্ডা হয় এবং তার ভেতরের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়, যা পরবর্তীতে বৃষ্টিপাত ঘটায়।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে—ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল জিব্রাল্টার প্রণালীর কাছে, জিব্রাল্টার পাহাড়ের পাশে ঠিক এই প্রক্রিয়ায় মেঘ গঠিত হচ্ছে। একই প্রক্রিয়ায়, ভারতের মেঘালয় পর্বতের উপর নিয়মিতভাবে মেঘ তৈরি হয়। বিশেষ করে এপ্রিল-মে মাসে কালবৈশাখী মৌসুমে এবং বর্ষাকালে এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়।


ছবি: ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল জিব্রাল্টার প্রণালীর কাছে, জিব্রাল্টার পাহাড়ের উপরে সৃষ্টি হওয়া মেঘ।

মেঘালয় পর্বত বাংলাদেশের জন্য একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে তেমনি দুর্ভোগের কারণ। এই মালভূমি না থাকলে সিলেট ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অস্তিত্ব থাকতো না। এই মালভূমির ঢালের চারপাশ থেকে—হাওর এলাকা, তিস্তা নদী, ও ব্রহ্মপুত্র নদী থেকে—উদীয়মান জলীয় বাষ্প উপরে উঠে মেঘ গঠন করে।

সকালবেলায় সূর্য ওঠার পর পাহাড়ের চূড়ায় বাতাস গরম হয়ে উপরে উঠে যায়, ফলে নিচের দিকে বায়ুশূন্যতা তৈরি হয়। আশপাশের শীতল বাতাস সেই শূন্যস্থান পূরণ করতে ঢালের উপর দিয়ে উপরে উঠে যায়, এবং এই প্রবাহ সারাদিন চলতে থাকে। ফলে মেঘের ঘনত্ব বাড়ে, এবং যখন মেঘ জলীয় বাষ্পে সম্পৃক্ত হয়ে পড়ে, তখন বৃষ্টি শুরু হয়।



মেঘালয়ের চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা—এর প্রধান কারণ হলো এই অঞ্চল জুড়ে সারা বছরব্যাপী জলীয় বাষ্পের অবিচ্ছিন্ন সরবরাহ। কারণ, সিলেটের হাওর অঞ্চল বছরের ৮–৯ মাস পানির নিচে থাকে এবং বড় নদীগুলোর প্রবাহও স্থায়ী থাকে।

আপনি যদি সিলেটের জাফলং, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, বা লালাখাল ঘুরে থাকেন, তাহলে লক্ষ্য করেছেন—সীমান্তের ওপারে ভারতের পাহাড়গুলোর ওপর প্রায়ই মেঘ জমে থাকে। এই মেঘগুলো ঠিক এই "Orographic lifting" প্রক্রিয়ায়ই তৈরি হয়, যা আমাদের আঞ্চলিক আবহাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৫ সকাল ১০:২৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×