somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের দিনের কালবৈশাখী ঝড় পূর্বাভাস

১৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের দিনের কালবৈশাখী ঝড় পূর্বাভাস

বাংলাদেশে ঈদের দিন শনিবার (২১ শে মার্চ, ২০২৬) পুরো দেশের উপর দিয়ে ২ বার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।



ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশংকা করা যাচ্ছে।এই ধরনের কালবৈশাখী ঝড়ের ক্ষেত্রে দেখা যায় যে রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।

আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে নিদিষ্ট করে বলা যাচ্ছে না যে ঈদের দিনে ঢাকা শহরের উপর দিয়ে ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড়টি অতিক্রম করবে। সম্ভব্য এই সময় বিষয়ে কিছুটা নিশ্চয়তা সহকারে বলা যাবে ঈদের পূর্বের দিন রাতে কালবৈশাখী ঝড়টি নেপাল, কিংবা ভারতের বিহার ও পশ্চিম বঙ্গ রাজ্যের কোন স্থানে সৃষ্টি হচ্ছে ও ঠিক কোন সময়ে সৃষ্টি হচ্ছে।

সাধারণ দেখা যায় মধ্য বিহার রাজ্যে একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হলে তা রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্তে পৌছাতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। পূর্ব বিহার রাজ্যে একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হলে তা রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্তে পৌছাতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করলে তা ঢাকা শহরে পৌছাতে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগে ঝড়টির চলার গতিবেগের উপরে নির্ভর করে। ঝড়টি খুব ধীর গতিতে চললে ঢাকা শহরে পৌছাতে ৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। তবে দ্রুত চললে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা শহরে পৌঁছে যায়।

ঈদের পূর্বের দিন ও ঈদের পরের দিনও প্রায় সরা দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মুক্তির ডাক

লিখেছেন ইসিয়াক, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৯:৫৭




কার ডাকেতে টগবগিয়ে উঠলো আমার দেশ?
কার ডাকেতে রক্ত দিয়ে মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত  দীপ্ত তরুণেরা?
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক ভোরের আলো ফোটায়?
কার... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

×