ছোটকালে আমি নাকি চিল্লাচিল্লি বেশি করতাম, তাই আমার বড় আপু মাঝে মাঝেই আমার মুখ হাত দিয়ে চেপে ধরতেন, মাগার কোন লাভ হইত না, অই অবস্থাতেই চিল্লাইতাম।
আমার মত এমন প্রতিবাদী কন্ঠস্বর-কে থামানোর জন্য মডুর কাছে কে বা কারা কি যে বলছে বুঝবার পারলাম না। আসলে আমার প্রতিভা আমি দেখাব কোথায়?
যাক, মনের কষ্ট মনে রাইখা দেই, কি আর করুম। এতদিন ধরে আকাউন্ট করছি, অথচ কমেন্ট করতে পারি না। হাই রে, এই জ্বালা কই রাখি!! মনডাই চায়, কচু গাছে ফাঁসি দেই....
"আমি কমেন্ট করার অধিকার চাই", অন্তত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে......
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





