somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ধর্ষণ বাড়াচ্ছে সালোয়ার’---ইন্ডিয়ান পুলিশকর্তার মন্তব্যে :):):)

০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ধর্ষণ বাড়াচ্ছে সালোয়ার’, পুলিশকর্তার মন্তব্যে বিতর্ক

বছরান্তে নীতি-পুলিশিয়ানার নতুন নজির গড়লেন খোদ এক পুলিশ কর্তাই। রাজ্যে ধর্ষণের ঘটনার বাড়বাড়ন্ত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) বি দীনেশ রেড্ডি বলে ফেললেন, সালোয়ার-কামিজের মতো ‘ফ্যাশনেবল’ জামাকাপড় পরার জন্যই নাকি বাড়ছে ধর্ষণ!
রেড্ডির মন্তব্য ঘিরে স্বাভাবিক ভাবেই দেশ জুড়ে বিতর্কের ঝড়। বিভিন্ন মহিলা সংগঠন তো বটেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম পর্যন্ত কড়া ভাষায় রেড্ডির বক্তব্যের বিরোধিতা করেছেন। বলেছেন, “নীতি-পুলিশ হয়ে ওঠার অধিকার কারও নেই। পুলিশেরও না।” বিপাকে পড়ে এখন অন্ধ্র পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হচ্ছে, রেড্ডি ঠিক ওই কথাটা বলতে চাননি। সংবাদমাধ্যম তাঁর বক্তব্যকে বিকৃত করেছে।
শুক্রবার অন্ধ্র পুলিশের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে রেড্ডি মেনে নেন, রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়েছে। ২০১১ সালের নভেম্বরের মধ্যেই ১,২৯১টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। এর পরই তিনি বলেন, খুন এবং ধর্ষণের মতো ঘটনা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। “সবাই এখন খুব ফ্যাশন সচেতন। এমনকী গ্রামেও মেয়েরা সালোয়ার কামিজ পরে ঘুরছে। এগুলোই অপরাধীদের ইন্ধন জোগায়। পুলিশের পক্ষে এ সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।” ঘটনাচক্রে এই অনুষ্ঠানে সালোয়ার কামিজ পরেই এসেছিলেন আইপিএস অফিসার তেজদীপ কৌর মেনন।
দীনেশ রেড্ডি
ডিজিপি-র এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। খোদ চিদম্বরম বলেন, ‘‘কে কোথায় কেমন পোশাক পরবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। ফুটবল বা টেনিস খেলার সময়ে নিশ্চয়ই কেউ এক গাদা জামাকাপড় পরবেন না। আবার কেউ ককটেল পার্টিতে যাওয়ার সময় নিশ্চয় সুইমস্যুট পরবেন না। এই বিষয়ে পুলিশের হস্তক্ষেপ কখনওই কাম্য নয়।” রেড্ডি একা নন। এ বছরেই জানুয়ারি মাসে এই জাতীয় কথা বলে বিপাকে পড়েছিলেন টরন্টোর পুলিশ অফিসার মাইকেল সানগুইনেট্টি। তাঁর বক্তব্য ছিল, ‘‘নিরাপদে থাকতে চাইলে মহিলারা অবিলম্বে যৌনকর্মীদের মতো পোশাক পরা বন্ধ করুন।’’ তাঁর কথার প্রতিবাদে প্রথমে টরন্টো এবং পরে সারা বিশ্বে শুরু হয় ‘স্লাটওয়াক’। এই প্রতিবাদ মিছিল এখানেও যথেষ্ট সাড়া ফেলেছিল।
এখানে অবশ্য পোশাক-বিতর্ক বারবারই তাড়া করেছে মেয়েদের। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পোশাকবিধি সংক্রান্ত বিতর্কের নমুনা রয়েছে ভূরি ভূরি। কলকাতায় আশুতোষ কলেজে ছাত্রীদের শাড়ি পরে আসার জন্য ফরমান জারির চেষ্টা হয়েছিল। মুরলীধর কলেজে আবার বলা হয়েছিল, শুধু সালোয়ার-কামিজই পরতে হবে। শহর ও শহরতলির একাধিক স্কুল বারবার খবরের শিরোনাম হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার-কামিজ পরাকে কেন্দ্র করে। বম্বে বিশ্ববিদ্যালয়, লখনউয়ের অওধ কলেজ এবং চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়েও মেয়েদের জিনস এবং স্কার্ট জাতীয় পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করার উদ্যোগ নিয়ে পড়ুয়াদের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছিল।

নিউজ লিঙ্ক
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×