somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাদারহুডের আন্দোলনের মুখে পিছু হটেছে মিশরের সেনা সরকার

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিশরের মুসলিম ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের মুখে দৃশ্যত পিছু হটেছে দেশটির সেনা সমর্থিত সরকার। এটাকে ইসলামপন্থী ব্রাদারহুডের প্রাথমিক জয় হিসেবেই দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে বাদ দেয়াসহ মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনে ব্রাদারহুড ও ইসলামপন্থী সালাফিস্টদের ছয়জনকে মন্ত্রী নিয়োগসহ অন্যান্য ক্ষেত্রেও ব্রাদারহুডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে।

ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে গত কয়েক দিন ধরে মিশরের রাজনৈতিক সংকট নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অস্বাভাবিক গতি পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা আপোস-রফার জন জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

ব্রাদারহুডকে নমনীয় করতে দলটির দ্বিতীয় প্রধান নেতা খয়রাত এল-শাতারের সঙ্গে কারাগারে সোমবার গভীররাতে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল আতিয়াহ এবং যুক্তরাষ্ট্রের উপ-পরাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস।

তবে এর আগে শাতার তাদের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, তাদের উচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে সাক্ষাৎ করা। কারণ, তিনিই মিশরের বৈধ প্রেসিডেন্ট।

এদিকে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে আরো গতি সঞ্চার করার জন্য সোমবার সন্ধ্যায় মিশর পৌঁছবেন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম।

কায়রো উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের আগে গ্রাহাম মিশরের সেনাপ্রধান এবং মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার খলনায়ক আবদুল ফাত্তাহ এল-সিসির উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন।

গ্রাহাম বলেন, ‘আমি চাই মিশরে আর্থিক সহায়তা অব্যাহত থাকুক। তবে এটা করতে হলে মিশরকে গণতন্ত্রের পথে হাটতে হবে, সামরিক একনায়কতন্ত্রের দিকে নয়। আমরা এই বার্তাই দিতে চাই।’

সেনা-সমর্থিত সরকারের পিছুটান
গত ৩ জুলাই প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর মিশরের সেনাবাহিনী ব্রাদারহুডের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার শুরু করে। মুরসি সমর্থকদের ওপর দুদফা গণহত্যা চালানো হয়। কিন্তু পিছু হটেনি ব্রাদারহুড।

কায়রোর তিনটি স্থানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করাসহ নজিরবিহীন বিক্ষোভ করে মুরসি সমর্থকরা। এতে টনক নড়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের। ব্রাদারহুডের সাথে আপোস-রফার জন্য সেনাবাহিনীর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-আহরাম পত্রিকা জানায়, এখন সেনা সমর্থিত সরকার বলছে- ব্রাদারহুড অবস্থান কর্মসূচি থেকে সরে গেলে তাদের দাবি অনুসারে প্রধানমন্ত্রী হাজেম এল-বেবলাউইকে সরিয়ে দিয়ে ব্রাদারহুডের কাছে গ্রহণযোগ্য কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

বর্তমান মন্ত্রিসভা পুনর্গঠন করা। এতে ব্রাদারহুডের তিনজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে। এছাড়া ইসলামপন্থী সালাফিস্ট পার্টি থেকেও নেয়া হবে তিনজন মন্ত্রী। এর আগে মন্ত্রিসভায় কোনো ইসলামপন্থীর ঠাই হয়নি। মন্ত্রিসভা ছিল বামপন্থী এবং খ্রিস্টানদের দখলে।

ব্রাদারহুডকে বলা হয়েছে, সংবিধান সংশোধনের জন্য ৫০ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে তাতেও তাদের স্থান দেয়া হবে। এছাড়া ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বিচার হবে না। নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে।

তবে ব্রাদারহুডকে এসব ছাড় দেয়ার বিনিময়ে সেনা সমর্থিত সরকার চাচ্ছে মুরসি সমর্থকরা কায়রোর তিনটি স্থানের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবে। কিন্তু তারা বলছেন, মুরসিকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

কায়রোর নসর সিটির রাবা আল-আদাবিয়া, কায়রো ইউনিভার্সিটির আন-নাহদা স্কয়ার এবং আলফ মাসকান এলাকার হেলিওপোলিসে লাগাতার অবস্থান করছেন লাখ লাখ মুরসি সমর্থক।

ব্রাদারহুড এবং মুরসি সমর্থকদের মূল দাবিগুলো হলো- মুরসিকে পুনর্বহাল, সংবিধান এবং সংসদ বহাল। এছাড়া তারা বলছেন, সেনাপ্রধান আল-সিসিকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা যাবে না।মিশরের মুসলিম ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের মুখে দৃশ্যত পিছু হটেছে দেশটির সেনা সমর্থিত সরকার। এটাকে ইসলামপন্থী ব্রাদারহুডের প্রাথমিক জয় হিসেবেই দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে বাদ দেয়াসহ মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনে ব্রাদারহুড ও ইসলামপন্থী সালাফিস্টদের ছয়জনকে মন্ত্রী নিয়োগসহ অন্যান্য ক্ষেত্রেও ব্রাদারহুডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে।

ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে গত কয়েক দিন ধরে মিশরের রাজনৈতিক সংকট নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অস্বাভাবিক গতি পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা আপোস-রফার জন জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

ব্রাদারহুডকে নমনীয় করতে দলটির দ্বিতীয় প্রধান নেতা খয়রাত এল-শাতারের সঙ্গে কারাগারে সোমবার গভীররাতে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল আতিয়াহ এবং যুক্তরাষ্ট্রের উপ-পরাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস।

তবে এর আগে শাতার তাদের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, তাদের উচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে সাক্ষাৎ করা। কারণ, তিনিই মিশরের বৈধ প্রেসিডেন্ট।

এদিকে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে আরো গতি সঞ্চার করার জন্য সোমবার সন্ধ্যায় মিশর পৌঁছবেন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম।

কায়রো উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের আগে গ্রাহাম মিশরের সেনাপ্রধান এবং মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার খলনায়ক আবদুল ফাত্তাহ এল-সিসির উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন।

গ্রাহাম বলেন, ‘আমি চাই মিশরে আর্থিক সহায়তা অব্যাহত থাকুক। তবে এটা করতে হলে মিশরকে গণতন্ত্রের পথে হাটতে হবে, সামরিক একনায়কতন্ত্রের দিকে নয়। আমরা এই বার্তাই দিতে চাই।’

সেনা-সমর্থিত সরকারের পিছুটান
গত ৩ জুলাই প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর মিশরের সেনাবাহিনী ব্রাদারহুডের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার শুরু করে। মুরসি সমর্থকদের ওপর দুদফা গণহত্যা চালানো হয়। কিন্তু পিছু হটেনি ব্রাদারহুড।

কায়রোর তিনটি স্থানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করাসহ নজিরবিহীন বিক্ষোভ করে মুরসি সমর্থকরা। এতে টনক নড়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের। ব্রাদারহুডের সাথে আপোস-রফার জন্য সেনাবাহিনীর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-আহরাম পত্রিকা জানায়, এখন সেনা সমর্থিত সরকার বলছে- ব্রাদারহুড অবস্থান কর্মসূচি থেকে সরে গেলে তাদের দাবি অনুসারে প্রধানমন্ত্রী হাজেম এল-বেবলাউইকে সরিয়ে দিয়ে ব্রাদারহুডের কাছে গ্রহণযোগ্য কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

বর্তমান মন্ত্রিসভা পুনর্গঠন করা। এতে ব্রাদারহুডের তিনজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে। এছাড়া ইসলামপন্থী সালাফিস্ট পার্টি থেকেও নেয়া হবে তিনজন মন্ত্রী। এর আগে মন্ত্রিসভায় কোনো ইসলামপন্থীর ঠাই হয়নি। মন্ত্রিসভা ছিল বামপন্থী এবং খ্রিস্টানদের দখলে।

ব্রাদারহুডকে বলা হয়েছে, সংবিধান সংশোধনের জন্য ৫০ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে তাতেও তাদের স্থান দেয়া হবে। এছাড়া ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বিচার হবে না। নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে।

তবে ব্রাদারহুডকে এসব ছাড় দেয়ার বিনিময়ে সেনা সমর্থিত সরকার চাচ্ছে মুরসি সমর্থকরা কায়রোর তিনটি স্থানের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবে। কিন্তু তারা বলছেন, মুরসিকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

কায়রোর নসর সিটির রাবা আল-আদাবিয়া, কায়রো ইউনিভার্সিটির আন-নাহদা স্কয়ার এবং আলফ মাসকান এলাকার হেলিওপোলিসে লাগাতার অবস্থান করছেন লাখ লাখ মুরসি সমর্থক।

ব্রাদারহুড এবং মুরসি সমর্থকদের মূল দাবিগুলো হলো- মুরসিকে পুনর্বহাল, সংবিধান এবং সংসদ বহাল। এছাড়া তারা বলছেন, সেনাপ্রধান আল-সিসিকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা যাবে না।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×