somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরসি সমর্থকদের সমাবেশে জনস্রোত দেখে উৎখাতের সিদ্ধান্ত স্থগিত

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার কায়রোতে মুরসি সমর্থকদের অবস্থান কর্মসূচিগুলো উৎখাতের সিদ্ধান্ত স্থগিত করেছে। মিশরের নিরাপত্তা সূত্র জানায় ‘রক্তপাত এড়াতেই’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আটকের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। হামাসের পক্ষে ‘গোয়েন্দাগিরির অভিযোগ’ তদন্তাধীন থাকায় প্রথম দফায় এই মেয়াদ বাড়ানো হলো।

আল-জাজিরা জানায়, সোমবার মুরসি সমর্থকদের অবস্থান কর্মসূচিগুলোর ওপর সেনাবাহিনীর সম্ভাব্য ক্র্যাকডাউনের তথ্য গণমাধ্যমে ফাঁস হয়ে গেলে এ সময় কর্মসূচিতে সেনা অভ্যুত্থান বিরোধী জনস্রোত নামে।

মিশরের এক নিরাপত্তা সূত্র জানায়, মুরসি সমর্থকদের সমাবেশে লোক সংখ্যা বাড়তে থাকলে নিরাপত্তা বাহিনীগুলো তাদেরকে বল প্রয়োগে উৎখাতের পদক্ষেপ স্থগিত করে।

আন্তর্জাতিক চাপের কারণেও মুরসি সমর্থকদের সমাবেশ বল প্রয়োগে উৎখাতের পদক্ষেপ স্থগিত করা হয়ে থাকতে পারে বলেও ধারণা অনেকের। আর বর্তমানে নিরাপত্তা বাহিনীগুলো তাদের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে গভীরভাবে বিচার-বিবেচনা করেই কাজ করছে।

মিশরীয় নিরাপত্তা বাহিনীগুলো প্রকাশ্য ঘোষণা দিয়েই মুরসি সমর্থকদের উৎখাতের প্রস্তুতি নিচ্ছিল। মুরসি সমর্থকদের ঈদের পর উৎখাত করা হবে বলে ঘোষণা দিয়েছিল সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। রবিবার রাতেই এই সময়সীমা শেষ হয়ে গেছে।

অন্যদিকে, মুরসি সমর্থকরাও শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নেয়ার ঘোষণা দিয়ে রেখেছিল। বড় ধরনের গণহত্যার আশঙ্কার মধ্যেই মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ আল-বেলতাগি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘যত ইচ্ছা আমাদের হত্যা কর, আমি এক ইঞ্চিও নড়ব না। আমরা লাখো জনতা শহীদ হতে প্রস্তুত।’

শনিবার প্যানআরব সংবাদপত্র আল-শার্ক আল-আসওয়াত জানায়, ৪৮ঘণ্টার মধ্যে মুরসি সমর্থকদের অবস্থান কর্মসূচি ভণ্ডল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে রাবা আল-আদাবিয়া স্কয়ারে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

একজন কর্মকর্তা জানান, জোরপূর্বক মুরসি সমর্থকদের সরিয়ে দিতে গেলে নারী ও শিশুসহ তিন হাজার থেকে পাঁচ হাজার লোক নিহত হতে পারে।

এদিকে, মুরসিকে পুনর্বহালে আজও কায়রোজুড়ে বিক্ষোভ করেছে তার সমর্থক মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন সেনা অভ্যুত্থান বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

প্রসঙ্গত, সেনা অভ্যুত্থানে গত ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর তার সমর্থকদের ওপর গত ৮ ও ২৬ জুলাই রাতভর দুই দফা গণহত্যা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দুই দফা গণহত্যায় কয়েকশ’ সমর্থক নিহত হওয়ার পরেও বিক্ষোভ অব্যাহত রাখার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়েছে মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন ইসলামী জোট।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×