somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি জার্মানি যেতে চান...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ একটি নতুন বিষয় নিয়ে লিখবো বলে কম্পিউটারের সামনে বসলাম। জানি, আপনাদের অনেকেই বিদেশে যাবার কথা ভাবছেন। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় পড়াশোনা কিংবা চাকরি নিয়ে যেতে চান অনেকেই। আজ আমি এমন একটি দেশের কথা বলবো যে-দেশে আপনি যেতে পারবেন খুব সহজেই। তবে তার আগে কিছু শর্ত পূরণ বা যোগ্যতা অর্জন করতে হবে। সেই বিষয়ে আসছি একটু পরে।

আসুন যে দেশটির বিষয়ে আজ কথা বলবো সেই দেশটির কিছু ইতিবাচক দিকের কথা জেনে নিই। ও হ্যাঁ আপনাদের তো বলাই হয় নি। আজ আমি বলতে চাই ‘ইউরোপের মাতব্বর’ হিসেবে পরিচিত দেশ জার্মানির কথা। শিক্ষার মান ও খরচবিহীন পড়াশোনার কারণে জার্মানি অনেকদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্যস্থল। আমার কিছু পরিচিত মানুষ জার্মানি থাকেন। তাদের কাছ থেকে অনেক তথ্য শুনলাম। শুনে মনে হলো জার্মানি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়েও হাজারগুণে ভালো দেশ। কিন্তু ভাষা একটি প্রধান অন্তরায় জার্মানি আসা এবং বসবাসের ক্ষেত্রে। তবে তা তো একেবারেই অসম্ভব নয়। এটিই সবচেয়ে বড় শর্ত এবং যোগ্যতা জার্মানি যাওয়ার জন্য।

আসুন জেনে নিই কেন আমরা জার্মানি যাবো এবং কেনই বা সেই ভাষাটা শিখবো। জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন। এই ভাষাটি শিখে না হয় আরও ৬টা মাস সময় জীবন থেকে ‘নষ্ট’ই করলেন!

জার্মান ভাষা শেখার অনুপ্রেরণা আপনি কেন নিজের মধ্যে ধারণ করবেন? আমি কিছু তথ্য নিচে তুলে ধরলাম। জার্মান ভাষা আপনি এমনিতেই শিখবেন না। শিখলে কী উপকার হবে তা নিচে তুলে ধরলাম।

১. জার্মান বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ একটি ভাষা হিসেবে বিবেচিত।

২. জার্মান ভাষা শুধু জার্মানি ছাড়াও পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ এবং লিচেনস্টাইনেরও দাপ্তরিক ভাষা।

৩. জার্মান ভাষা ইউরোপীয়ান ইউনিয়নের সবচেয়ে বেশি ব্যবহৃত মানুষের ভাষা। জার্মান ১২১ মিলিয়ন মানুষের মাতৃভাষা!

৪. জার্মান ইউরোপ এবং জাপানের দ্বিতীয় জনপ্রিয়তম ভাষা।

৫. জাপানের ৬৮% ছাত্র জার্মান ভাষা শেখে, কারণ প্রযুক্তিতে জার্মানির উপর তারা নির্ভরশীল।

৬. জার্মানির অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম আর ইউরোপের মধ্যে প্রথম।

৭. জার্মান ভাষাভাষী সহস্রাধিক (প্রায় ১১০০) কোম্পানি আমেরিকায় ব্যবসা করে।

৮. বিশ্বের প্রতি ১০টি বইয়ের ১টি জার্মান ভাষায় প্রকাশিত হয়।

৯. ইন্টারনেটে .com এর পর .de সবচেয়ে জনপ্রিয় ডোমেইন।

১০. গাড়ি থেকে শুরু করে বিশ্বের নামকরা অনেক ক্ষেত্রের বড় বড় কোম্পানি বা ব্র্যান্ডই জার্মানির। (যেমন : Volkswagen, BMW, Mercedes Benz, Audi, Bayer, Braun, BMW, Daimler, DHL, Lufthansa, Adidas, Puma, T-Mobile, Porsche, Siemens ইত্যাদি)।

১১. প্রায় ৫০ মিলিয়ন আমেরিকান জার্মান বংশোদ্ভূত। এখনও প্রায় ২ মিলিয়ন মানুষ আমেরিকায় জার্মান ভাষা ব্যবহার করে।

১২. নতুন কিছু আবিষ্কারের ক্ষেত্রে পেটেন্ট সংখ্যার দিক থেকে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।

১৩. বিশ্বের প্রতি ১০টি প্রযুক্তিভিত্তিক কোম্পানির মধ্যে ৪টির জার্মানির।

১৪. ট্রাভেল এজেন্সি, ট্যুর কোম্পানি, হোটেল, এয়ারলাইন্স ইত্যাদি ক্ষেত্রে জার্মান ভাষা জানা থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

১৫. শতকরা প্রায় ৫০ ভাগ আমেরিকান কোম্পানি জার্মান ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেয়। এমন চিত্র দেখা যায় বিশ্বের অন্যান্য দেশগুলোতেও।

কিন্তু দেশ হিসেবে জার্মানি যত ভালোই হোক না কেন, দেশটিতে একমাত্র এবং প্রধান সমস্যা হচ্ছে ভাষা। ভাষা হিসেবে ইংরেজি জানলেও জার্মান তা বলতে চায় না। তাই এই দেশটিতে আসতে হলে আপনাকে সবচেয়ে বেশি যে দিকটাতে জোর দেবেন তা হলো ভাষা শেখার ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে, ধানমণ্ডির গ্যেটে ইনস্টিটিউটে কিংবা চট্টগ্রামের ডি স্প্র্যাখেতে আপনি জার্মান শিখতে পারবেন।

এছাড়া বিভিন্ন ওয়েবসাইটও রয়েছে জার্মান শেখার। আর হাজার হাজার টাকা খরচ করে শিখতে না চাইলে বেসিক জার্মান আপনি শিখতে পারেন সরাসরি বাংলা থেকেই। বাংলা থেকে সরাসরি জার্মান শেখার জন্য গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন আপনার স্মার্টফোনে। বাংলা থেকে জার্মান ভাষা শেখার অ্যাপ

তাহলে আর দেরি করবেন না। যদি সত্যিই জার্মানিতে যেতে চান এবং নিজের জীবনে রাঙিয়ে তুলতে চান তাহলে আজ, এখন থেকেই জার্মান শেখা শুরু করুন। মাত্র ৬টা মাস ব্যয় করে ভাষাটা ভালোভাবে শিখে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিন। তথ্যগুলি আমি ইন্টারনেট ঘেঁটে সংগ্রহ করেছি। ভুল হলে মাফ করবেন।

সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×