মৌরি ২০০৭ সালের ২৬ মে " ক্রিয়েটর অব ক্রিয়েটিভিটি" শ্লোগান নিয়ে আত্বপ্রকাশ করে। সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সামাজিক অসংগতি দুরীকরনের নিমিত্তে কাজ করে যাচ্ছে মৌরি। শিল্প সাহিত্যের বিকাশ কল্পে জুন ২০০৭ থেকে নিয়মিতভাবে মাসিক ভিত্তিতে প্রকাশ করে আসছে লিটল ম্যাগ "মৌরি"। মাদক, যৌতুক, এইডস, সন্ত্রাস ও দূর্ণীতি থেকে আগামী প্রজম্মকে মুক্ত করে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি অনুরাগী করে গড়ে তোলাই মৌরির মুল লক্ষ্য। মৌরি বিশ্বাস করে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীলতা মনোবাবাপন্ন আগামী প্রজম্মই পারে আর্থিক অর্থে এ বাংলাকে সোনার বাংলায় রুপান্তর করতে। মৌরির এ সামাজিক আন্দোলনে আপনাদের সবাইকে পাশে চাচ্ছি। প্রাণবন্ত উৎসাহের পাশাপাশি মাদক, যৌতুক, এইডস, সন্ত্রাস ও দূর্ণীতি বিরোধী যে কোন লেখা আশা করছি। সামাজিক অসংগতির বিরোদ্ধে আপনার লেখাটি মৌরির ব্লগে প্রকাশ করতে চাচ্ছি আপনার নাম ঠিকানা সহ। প্রতি মাসে একজন সেরা লেখককে দিতে চাচ্ছি সেরা লেখকের পুরস্কার। লেখা পাঠাবেন মৌরির ইমেইল ঠিকানায়। ইমেইল: [email protected]. আপনি ইচ্ছে করলে পুর্বে ব্লগে প্রকাশিত লেখাটিও এখানে প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে আপনার ব্লগের লিংক ও লেখার শিরোনামটি আমাদেরকে জানাতে হবে।
ধন্যবাদান্তে: জাকিরুল হক তালুকদার, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মৌরি গ্রুপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


