somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র ‘মনের মানুষ’ চলচ্চিত্রের বিষয়ে কিছু পর্যবেক্ষণ

০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র ‘মনের মানুষ’ চলচ্চিত্রের বিষয়ে কিছু পর্যবেক্ষণ



সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের অর্থলগ্নিকারকদের যৌথ অর্থায়নে গৌতম ঘোষের চলচ্চিত্র ‘মনের মানুষ’ নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটিতে সমগ্র বাঙালি জাতির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মরমী কবি এবং দার্শনিক লালনের জীবন ও তাঁর মানবধর্মের সাধনাকে বস্তুনিষ্টভাবে উপস্থাপন করা হয়নি বলে মনে করছি।



বাউল লালন ফকির এই ভূ-ভাগের জনপদের মানুষের কাছে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার মূর্ত প্রতীক। তিনি জাত-পাত, শ্রেণী-লিঙ্গ নির্বিশেষে সকল প্রকার বিভেদ-বৈষ্যমের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। তাঁর সম্পর্কে অনৈতিহাসিক, কষ্ট-কল্পিত, ভিত্তিহীন কাহিনী চিত্রায়ণ বা উপস্থাপন করাকে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি।



সাধক পুরুষ লালনকে হিন্দু অথবা মুসলমান হিসেবে চিহ্নিত করা অন্যায় এবং তা করার চেষ্টাকে গোষ্ঠীগত স্বার্থ-সংশ্লিষ্ট কাজ বলে মনে করি। কেননা লালন কখনো নিজের জন্মগত ধর্ম পরিচয় প্রকাশ্যে উপস্থাপন করেননি। বরং ধর্ম সম্পর্কে তাঁর নিজস্ব ব্যাখ্যা-বিশ্লেষণ প্রচলিত ‘ধর্ম পরিচয়’-এর রাজনীতিকেই চ্যালেঞ্জ করে।



যৌনতা এবং প্রেম সম্পর্কে বাউল সাধকদের ধ্যান-ধারণা এবং জীবনাচরণ অমার্জিত এবং স্থূলভাবে চিত্রায়ণ বা উপস্থাপনাকে অন্যায় বলে মনে করি। এতে করে সাধকদের প্রতি সীমাহীন উদাসীনতা এবং মূর্খতা প্রদর্শিত হয়। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ এ আমরা এ বিষয়টির কিছু নমুনা ল্য করেছি। যা বানিজ্যিক মুনাফা এবং আন্তর্জাতিক লাভালাভের উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করি। লালনের মতো একজন মরমী কবি এবং সাধকের প্রতি একে একটি পণ্যায়িত আগ্রাসন হিসেবে চিহ্নিত করা যায়। যার গুরুত্ব এবং ভয়াবহতা সা¤প্রদায়িক আগ্রাসনের চেয়ে কোনোভাবেই কম নয়। সার্বজনীন মানবধর্মের সাধক লালনকে নিয়ে সুনীল গঙ্গোপ্যাধায়ের উপন্যাস ‘মনের মানুষ’ এবং গৌতম ঘোষের চলচ্চিত্র ‘মনের মানুষ’ শুধুমাত্র দেশের সীমানার ভেতর নয় বরং আন্তর্জাতিক দর্শকদের কাছে কী ধরনের বার্তা পৌছে দেবে তা নিয়ে আশঙ্কা স্বাভাবিক এবং বিবেচনার দাবী রাখে। আমরা এই চলচ্চিত্রটির সচেতন পর্যবেণ আশা করছি।



ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×