সারা বিশ্বে অনলাইন জুয়া থেকে গত বছরের আয়ের পরিমাণ ছিল প্রায় 1 হাজার 90 কোটি ডলার। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জুয়া অবৈধ হলেও গত বছর এ খাত থেকে উল্লেখিত পরিমাণ মুনাফা অর্জিত হয়েছে। এএফপি
ই-মার্কেটার আরো জানিয়েছে, শুধু মুনাফা অর্জনই নয়, এ খেলায় অংশগ্রহণকারীর সংখ্যাও 28 শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবরটি অনলাইন জুয়াড়িদের আরো বিপথগামী করবে বলে মনে করছে ই-মার্কেটার।
জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহারকারীদের 15 শতাংশ মাসে অন্তত একবার অনলাইন জুয়ার সাইটগুলোতে ঢুঁ মারে। তবে আরেক সমীক্ষায় দেখা গেছে, 95 শতাংশ মার্কিন নাগরিক কখনোই অনলাইন ক্যাসিনোতে খরচ করে না। ই-মার্কেটার মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে জুয়া খেলার বৈধতা থাকলে জুয়াড়িদের অনলাইনে জুয়া খেলার ব্যাপারে সংকোচ কেটে যাবে। ফলে অনলাইন জুয়াড়ির সংখ্যা আরো বাড়বে।
অন্যদিকে জুয়ার বৈধতা প্রসঙ্গে এক জরিপে দেখা গেছে, 53 শতাংশ মার্কিনি জুয়া বন্ধের দাবি জানিয়েছে। পাশাপাশি জুয়া খেলা বৈধ করার ব্যাপারে মতামত দিয়েছে 47 শতাংশ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



