বশ্বব্যাপী ফিক্সড লাইন ফোন বা ল্যান্ড ফোনের দিন প্রায় ফুরিয়ে এসেছে। বিশ্বের খ্যাতনামা ল্যান্ডফোন কোম্পানিগুলো তাদের ব্যবসাপাতি গুটিয়ে অন্য ব্যবসায় মনস্থির করছেন। সম্প্রতি জার্মানির হ্যানোভারে ইলেক্ট্রনিক্স পণ্যের মেলা সিই-বেটের উদ্বোধনী দিনে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কতর্ৃপক্ষ। মেলায় শীর্ষস্থানীয় জার্মান টেলিকমিউনিকেশন ডিভাইস নির্মাতা বিটকম জানিয়েছে, গত বছর পুরো ইউরোপে মোবাইল ও ইন্টারনেট রাউটারের মাধ্যেমে কমিউনিকেশন ব্যবস্থাকে সহজলভ্য করায় ল্যান্ড ফোনের চাহিদা প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে।
গত বছর জার্মানিতে মোবাইল টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট রাইটেড টেলিফোন সার্ভিস খাতে বিক্রিবাট্টা ছিল 134 বিলিয়ন ইউরো। আগের বছরের তুলনায় যা 4 শতাংশ বেশি এবং দেশটির মোট প্রবৃদ্ধির প্রায় দ্বিগুণ। জার্মানির মতো একই অবস্থা বেলজিয়ামেরও। সম্প্রতি এক জরিপে দেখা গেছে বেলজিয়ামে গত বছর ল্যান্ড ফোন বা ফিক্সড লাইন ফোনের চাহিদা কমেছে ছয় শতাংশ। শুধু জার্মানি আর বেলজিয়ামই নয় বিশ্বজুড়ে ল্যান্ড ফোন এর চাহিদা হ্রাস পাচ্ছে। 2004 সাল পর্যন্ত খরচ বাঁচানোর জন্য অধিকাংশ গৃহস্থ ল্যান্ডফোন ব্যবহারের পক্ষপাতী থাকলেও সম্প্রতি মোবাইল ফোন ও ইন্টারনেট টেলিফোন সার্ভিসের বিল কমে যাওয়ায় মানুষজন এদিকে ঝুঁকছে।
জার্মান ভিত্তিক টেলিকমিউনিকেশন ডিভাইস নির্মাতা সংস্থা বিটকম জানিয়েছে, পুরনো টেলিফোন যন্ত্রপাতির মাধ্যমে ওয়্যারলেস সেবা দিতে এখনো ল্যান্ড ফোন কোম্পানিগুলো প্রস'ত নয়। বিটকমের প্রধান নির্বাহী বার্নাড রোডলার বলেন, যেখানে জার্মানির সরাকারি টেলিফোন সংস্থা ডয়েস টেলিকম তার কর্মীদের ছাঁটাই করছে সেখানে বিটকমের প্রায় হাজার চারেক টেকনিশিয়ানের পদ খালি পড়ে আছে। দেশে পর্যাপ্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার না থাকায় তারা ভারত ও চীনের প্রতি ঝুঁকছে। অন্যদিকে ইউরোপ, দক্ষিণ আমেরিকায় ল্যান্ড ফোনের বিকল্প হিসেবে মোবাইল বা ইন্টারনেট ফোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ল্যান্ড ফোন সার্ভিসের একটি বড় জোন ক্রেতা হারাতে বসছে। এ বিষয়ে ডয়েস টেলিকমের একজন মুখপাত্র জানান, ব্যয় ও সেবার মধ্যে সুষ্ঠু যোগাযোগ স্থাপনে ব্যর্থ হওয়ার কারণেই ল্যান্ড ফোনগুলোকে গুটিয়ে নিতে হচ্ছে। তিনি কোম্পানিগুলোর টিকে থাকা নিয়ে বলেন, উন্নতমানের ওয়্যারলেস সেবা অধিগ্রহণের মাধ্যমে কোম্পানিগুলোকে বাঁচানো যেতে পারে। কিন' এ বাজারটিতে এখন চলছে কঠিন প্রতিযোগিতা। সেক্ষেত্রে নতুন কোম্পানি হিসেবে টিকে থাকাটাও কঠিন। সূত্র: খালিজ টাইমস
source: internet newspaper
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



