ব্রিটিশ সংগঠন অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ এবং অ্যাজমা ইউকে জানিয়েছে, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হলে এবছরই প্রায় 7 লাখ ব্রিটিশ ধূমপানমুক্ত জীবনে ফিরে আসতে পারবেন। বর্তমানে প্রতি 4 জন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের মধ্যে 1 জন ধূমপায়ী।
অ্যাজমা ইউকে জানিয়েছে, কমপক্ষে 34 লাখ ব্রিটিশ নাগরিক পাব, ক্লাব কিংবা রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দিয়েছেন কারণ অন্যদের ধূমপানের ফলে তাদের শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে।
এ দুটো সংগঠনসহ বিভিন্ন ধূমপানবিরোধী সংগঠন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। আগামী মাসে হাউস অব কমন্সের সভায় বিষয়টি নতুন করে আলোচিত হবে এবং সাংসদরা এ ব্যাপারে ভোটাভুটিতে অংশ নেবেন।
source: Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



