somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

চলুন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধন্যবাদও জানাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। সবাইকে জানাই মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নয় মাস রক্তক্ষয়ী প্রচন্ড যুদ্ধ এবং নানা আন্তর্জাতিক কূটকৌশলকে পরাজিত করে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা। আমাদের এই বিজয় আনন্দের সাথে মিশে আছে লাখো শহীদের রক্ত এবং আত্মত্যাগ। এই মানুষগুলো শুধু মাত্র দেশকে ভালোবেসে হাসিমুখে মৃত্যুকে বরন না করলে, আমরা এই বিজয় অর্জন করতে পারতাম না। তাই তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।

সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার মাধ্যমে দীর্ঘ বেয়াল্লিশ বছরের যে কলংক অবসানের সূচনা হয়েছে, আমরা আশা করি, দলমত নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবার মাধ্যমে তা অব্যহত থাকবে।

আমরা হচ্ছি এমন একটি জাতি যারা প্রতিনিয়ত নানা ধরনের প্রতিবন্ধকতা, রাজনৈতিক অস্থিরতা, সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার এবং মেধাকে কাজে লাগিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। এটা নিঃসন্দেহে দূর্লভ একটি ব্যাপার। আর তাই একজন বাংলাদেশী হিসেবে আমি সত্যি গর্ববোধ করি। আমি বিশ্বাস করি, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের যে অগ্রগতি হয়েছে, তার পিছে রয়েছে দেশের খেটে খাওয়া সাধারন মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং লড়াই করার মানসিকতা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারাই আমাদের মূল চালিকা শক্তি। আমি এখন পর্যন্ত ক্ষমতায় থাকা সকল সরকারকে জনগনের জন্য কম বেশি যে কাজই তারা করার চেষ্টা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মাঝে হানাহানি না করত, একে অপরকে সম্মান করত, তাদের নিজ নিজ আদর্শের যদি বাস্তবায়ন তারা করতে পারত, তাহলে নিঃসন্দেহে আমরা আরো অনেক এগিয়ে যেতাম।

এই মহান বিজয় দিবসে আমরা নতুন একটি কাজ করতে চাই। আমরা এখন থেকে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সৎ সাহস অর্জন করতে চাই। আমরা মানুষকে তাদের ভালো কাজের জন্য ধন্যবাদ দিতে চাই। আসুন আমরা বিনয়ী হই। বিনয় মানুষকে দূর্বল করে না বরং শক্তিশালী করে। বাসায় ক্লান্ত হয়ে ফিরে আসার পর যখন, বাসার কাজের লোকটা আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে তাকে ধন্যবাদ দিন। যে রিকশাওয়ালাটা আপনাকে টেনে নিয়ে আসল, তাকে ভাড়া দেয়ার সময় ধন্যবাদ দিন। যে সব্জি ওয়ালা থেকে আপনার বাজার করেন, তাকে ধন্যবাদ দিন। আমরা যদি অন্যকে সম্মান করি তাহলে নিজেরাও সম্মান পাব। অন্যকে অসম্মান করে নিজেরা কখনও সম্মানিত এবং উন্নতি করতে পারব না। আমি বিশ্বাস করি, আমাদের দেশের সামগ্রিক উন্নতিতে সবারই সম্মিলিত ভূমিকা আছে। তাই আমরা সবাইকে ধন্যবাদ জানাতে পারি।


আমাদের দেশে ধন্যবাদ দেয়ার রীতিটা এখনও খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং প্রচলিত এই ধারা থেকে বের হয়ে আসা বেশ কঠিনও। কিন্তু তারপরও সবাই যদি সম্মিলিত ভাবে চেষ্টা চালাই তাহলে অনেক কিছুই হতে পারে। তাই চলুন আমরা এই বিজয় দিবসে যার যতটুকু ভালো কাজ আছে সেটার জন্য তাকে প্রসংশা করি, তাকে ধন্যবাদ জানাই। আমাদের সামাজিক, রাজনৈতিক এবং সর্বপরি ব্যক্তিগত জীবনে উন্নতির জন্য এই চর্চাটি ভীষন দরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ একদিন সকল বাধা বিপত্তি পেরিয়ে আরো উন্নতির দিকে এগিয়ে যাব। পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবে। সেই দিন নিশ্চয় খুব দেরী নয়। সবার প্রতি রইল বিজয় দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।


***************************************************

এবার ঢাকায় আমরা ব্লগ ডে আয়োজন করে পালন করতে পারছি না। নিঃসন্দেহে মন খারাপ করার মতই একটি ঘটনা। ব্লগারদের সাথে দেখা হবার এই দূর্লভ সুযোগটি হারিয়ে আমি সত্যি ব্যথিত। কিন্তু এর মাঝে একটি আনন্দের ব্যাপার হচ্ছে আগামীকাল আমরা একটি বিজয় মিছিল করতে যাচ্ছি। সকাল নয়টায় জাদুঘরের সামনে থেকে আমাদের বিজয় মিছিলটি শুরু হবে। যারা ঢাকায় আছেন, যদি সম্ভব হয় তাহলে অংশগ্রহন করবেন। এবং তারপর চলবে সেখানে ম্যারাথন আড্ডা। যারা ঢাকায় আছেন, যদি সম্ভব হয় তাহলে অংশগ্রহন করবেন। এতে আমাদের একে অপরের সাথে দেখা হবার সুযোগ থাকবে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩০
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×