somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

শিক্ষক অবমাননা এবং আমাদের বিজ্ঞানমনস্কতা

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক বা ব্লগে ঢুকলেই আপনি আজকের দিনের আলোচিত ঘটনাটি সম্পর্কে জানতে পারবেন। তাই এই সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার ইচ্ছে করছে না। ছোটমুখে শুধু এইটুকু বলতে চাই, আমাদের শিক্ষকরা যদি উপযুক্ত সময়ে ছাত্র পিটিয়ে মানুষ না করতে পারেন, তাহলে ছাত্ররা একসময় বড় হয়ে দানব হবে এবং শিক্ষকদের পিটাবে। এটা কোন হাইপোথিসিস নয়, এটা উদহারন সহ প্রমানিত।

তবে, আজকের দিনে সবচেয়ে হাস্যকর এবং নির্মম ব্যাপার হচ্ছে যারা এতদিন দানবের মাথায় ছাতা ধরেছিল, তারাই আজকে কলমকে লাঠি বানিয়ে গর্জন করছেন। আবারও প্রমানিত হলো, থুতু উপরের দিকে মারলে তা নিচের দিকে আসবেই। এখানে ধর্ম টর্ম খোঁজার সুযোগ নাই, এটা স্রেফ বিজ্ঞান, অভিকষর্জ ত্বরণ। একটু বিজ্ঞানমনস্ক হলেই আপনি বুঝবেন যে ত্বরণের সাথে পতনের সম্পর্ক অনেকটা সমানুপাতিক। যত উঁচুতে উঠবে, তত জোরেই মাটিতে আছড়ে পড়বে।


জাফর ইকবাল স্যারকে সহানুভুতি দেয়ার জন্য আরো অনেকেই আছেন। আমাদের মত সাধারন মানুষের কথা স্যারের কাছে পৌছাবে না। আমি নিশ্চিত, স্যার এখন অন্তত জেনেছেন যে শেখার কোন শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শেখে। এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উপযুক্ত সময় যদি কেউ সাদাকে সাদা আর কালোকে কালো না বলতে পারে, তাহলে বিপর্যয়ই ডেকে আনে, সফলতা নয়।

জাফর ইকবাল স্যার দেশের জন্য বিদেশের সম্মানজনক চাকরী, আরাম আয়েশের জীবন ছেড়ে এসেছেন। দেশপ্রেমের এই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেও কাউকে নিগৃহীত হতে দেখাটা ভীষন কষ্টের। এটা স্যার না বুঝুক, আমরা অন্তত বুঝি।
২৮টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×