somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

বিভিন্ন ক্যাটাগরীতে সেরা ব্লগারদের নমিনেশন প্রদান করুন

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ দিবস এবং ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠান সংক্রান্ত পোস্টে আমরা জানিয়েছিলাম, ব্লগারদের মনোনয়নের ভিত্তিতে আমরা কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরীতে সেরা ব্লগার নির্বাচন করব। কিন্তু দুঃখজনকভাবে আমরা এই বিষয়ে ব্লগারদের কাছ থেকে তেমন কোন সাড়া পাই নি বিধায় পরবর্তীতে এই নিয়ে আমরা নিজেরাই কিছু ব্লগারকে সংশ্লিষ্ট বিষয়ে মনোনয়ন প্রদান করেছি।

সেরা ব্লগার নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেন অপ্রয়োজনীয় জটিলতা যেন সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমরা পুনরায় নিম্নোক্ত ক্যাটাগরীগুলোতে সকলের নমিনেশন প্রত্যাশা করছি। আপনাদের নমিনেশনের ভিত্তিতে চুড়ান্ত ভোট ২৫ তারিখ আয়োজন করা হবে। এই সংক্রান্ত পুর্বের সকল ভোট বাতিল করা হলো।

ব্লগ টিম ইতিমধ্যে যে সকল ব্লগারকে নমিনেশন দিয়েছেন, সেই তালিকার সাথে সাথে নতুন প্রাপ্ত নমিনেশনের নামগুলো যুক্ত করা হবে।
নমিনেশন প্রদান করার ক্ষেত্রে মনে রাখতে হবে।

১) কেন এবং কিসের ভিত্তিতে এই ক্যাটাগরীতে নমিনেশন প্রদান করেছেন, সেই ব্যাপারে খুবই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
২) মিথ্যে বা কল্পিত কোন নাম বা মাল্টি নিক কে মনোনয়ন প্রদান করা যাবে না।
৩) ব্লগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ থাকলে কোন ব্লগারকে মনোনয়ন প্রদান করা যাবে না।
৪) নুন্যতম ছয় মাস ব্লগিং এর সাথে যুক্ত আছে এমন কাউকে মনোনয়ন প্রদান করতে হবে।
৫) ২০১৬ – ২০২২ পর্যন্ত এই পাঁচ বছরে যে সকল ব্লগার সক্রিয় ছিলেন বা আছেন এমন ব্লগারদের মধ্য থেকে মনোনয়ন প্রদান করতে হবে।



ক্যাটাগরী একঃ ছোট গল্প
আপনার পছন্দের সেরা গল্প লেখককে নমিনেশন প্রদান করুন।

ক্যাটাগরী দুইঃ কবিতা
আপনার পছন্দের সেরা কবিতা লেখককে নমিনেশন প্রদান করুন।

ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল
আপনার পছন্দের সেরা ফিচার/প্রবন্ধ/আর্টিকেল লেখককে নমিনেশন প্রদান করুন।

ক্যাটাগরী চারঃ সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক
আপনার পছন্দের সেরা সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচককে নমিনেশন প্রদান করুন।


অনুগ্রহ করে এই পোস্ট বা ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত পোস্টে মন্তব্যের মাধ্যমে আপনার নমিনেশন প্রদান করুন। আমরা মনে করি পছন্দের ব্লগারদের নমিনেশন প্রদানে গোপনীয়তার কিছু নেই। যদি তারপরও কেউ গোপনে নমিনেশন প্রদান করতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেনঃ [email protected] এই ঠিকানায়।

নমিনেশন প্রদানের শেষ তারিখঃ ২৪/১২/২০২২

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১
৭৪টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×