NATIONAL GEOGRAPHIC চ্যানেলে কিছুদিন থেকে একটা অনুষ্ঠানের এড দিচ্ছে। নাম #Rise_of_the_Indian_Tiger.
কিন্তু ইন্ডিয়ান টাইগারের নামে দেখাচ্ছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কে! আসলে ইন্ডিয়ান টাইগার বলে কোন টাইগারের অস্তিত্বই নাই। ইন্ডিয়ান মিডিয়া রয়েল বেঙ্গল টাইগারের নামটা নিজেদের করে নিতে এই ব্যাপারটা ঘটাচ্ছে।
এখন আরেকটা যুক্তির ভিত্তিতে বলা যায় যে Rise of the Indian Tiger এর অর্থ ইন্ডিয়ান বাঘেদের উন্নতি বা বিস্তৃতি। কিন্তু ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে গিয়ে দেখি তারা ইচ্ছাকৃত ভাবে রয়েল বেঙ্গল টাইগারকে ইন্ডিয়ান টাইগার হিসেবে নামকরণ করেছে কারণ তাদের কথা হল বেঙ্গল টাইগারকে ইন্ডিয়ান টাইগারও বলা হয়। অথচ উইকিপিডিয়াতে কোথাও ইন্ডিয়ান টাইগার হিসেবে বেঙ্গল টাইগারের নাম উল্লেখ নাই। ধরে নিলাম ইন্ডিয়ান কিছু লোক আগ বাড়িয়ে রয়েল বেঙ্গল টাইগার কে ইন্ডিয়ান টাইগার বলে (বাংলাদেশ বা বাইরের দেশের কারো ঠ্যাকা পড়ে নাই বাংলার বাঘকে ইন্ডিয়ান টাইগার ডাকবে)। তাই বলে ঐ ইন্ডিয়ান ক্ষুদ্র জনগোষ্ঠী যারা বাংলার বাঘকে ইন্ডিয়ান বাঘ বলে তাদেরকেই অন্যায় প্রায়োরিটি দিয়ে দিল বিশ্বের এত স্বনামধন্য টিভি চ্যানেলটা।
জানিনা আমার একটা post কতটুকু প্রতিবাদ হল এ অন্যায়ের বিপক্ষে। বিশেষত ন্যাশনাল জিওগ্রাফী এবং ইন্ডিয়ান মিডিয়ার বিপক্ষে। আমার ক্ষমতা অনুযায়ী অামি এগিয়ে এলাম। আশা করব এ স্টাটাস যারা পড়বে তারাও তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করবে এ অন্যায়ের। হয়ত এক সময় বেঙ্গল টাইগারের বদলে ইন্ডিয়ান টাইগার বলে ডাকাটা ফ্যাশন হয়ে যাবে, সবাই বাঘকে ইন্ডিয়ান টাইগার হিসেবেই চিনবে। কিন্তু আমি আমার নাতি নাতনিকে অন্তত বলতে পারব কালো ডোরাকাটা বাঘগুলো বাংলার বাঘ, এখন নাম পালটিয়েছে ঠিকি কিন্তু সহজে সে নাম পাল্টাতে দেই নি। প্রতিবাদ করেছিলাম।
(এ post পড়েই কেউ আবার গালাগালি শুরু করে দেবেন না। আপনারাও একটু খোজখবর করে সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন। আমারও কোথায় এব্যাপারে অজানা বা ভুলভ্রান্তি থাকতে পারে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




