আমার কিছু পরিচিত জন ছিল যারা এইট নাইন টেনের নাবালিকা মেয়েদের সাথে মহাসমারোহে প্রেম শুরু করল।
তারপর থেকে তাদের আর পাওয়া যায় নি। ফোন নাম্বার চেন্জ। মেয়েটাকে ম্যানেজ দিতেই নাকি সারাদিন চলে যায়। অন্যকিছু করার টাইম নাই।
এদিকে আরো কিছু ছিল যারা ক্লাশমেটদের সাথে প্রেম শুরু করল।
তাদের জুটিগুলো এখন "আমাত্তে বেশি বুঝো" রোগে আক্রান্ত। আলাদা করে দেখা হলেই অপরজনের দোষের গোডাউন খুলে দেয়। আর সবশেষে থাকে মেয়েটার বিয়ের জন্য ফ্যামিলিতে কথাবার্তা চলছে এমন কিছু ঘটনার বর্ণনা । তখন তাদের এত অসহায় লাগে যে সৃষ্টিকর্তাকে বলতে ইচ্ছে করে তুমি মনের মাঝে প্রেম দিলা,দুজনের হাত ধরার সুযোগ দিলা, যখন তারা দুজন দুজনকে একটু গুছিয়ে নিয়েছে, তখন কেন তাদের আলাদা করতে চাচ্ছো!
এখন বাকি থাকল সিঙ্গেলরা। তারা সানি লিয়ন, হ্যাপী, নায়লানাইম, বাংলাদেশের খেলা, মানুষের সেবা, ফ্রীল্যান্সিং, আড্ডা, মাদকগ্রহণ, ভবিষ্যতের টেনশন, ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা সহ নানা কাজে জড়িত।
এদের মাঝে থেকে একটা জিনিস শিখছি। যে যার পেছনে ঘোরে সে সেটা পায়। যারা প্রেম খুজত তারা ক্লাশমেটদের পেয়েছে, প্রেম করতে হয় জন্য যারা প্রেম করতে চেয়েছে তারা নাইন টেনের মেয়েদের বাগিয়ে নিয়েছে আর যারা প্রেমকে বিশাল বড় কিছু ভাবত তারা সিঙ্গের হয়ে বসে আছে। প্রেমে ইচ্ছে শক্তি আর মেয়েদের কন্টোল করার ক্ষমতাই এখন বড় ভালবাসা থাকার চাইতে। প্রেমের প্রাকটিস থাকতে হবে তবেই দিনদিন নিঁখূত হবে প্রেমগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






