somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১-১১-১১ এবং সময়ের প্রয়োজনে রাজনীতি

১১ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এক চমৎকার দিন! ছয়টি এক-এর সমাহার। শুনছি অনেকেই নাকী বিয়ের দিন ধার্য করেছেন এই তারিখটি ভেবেই। আবার অনেকে সন্তানের জন্মতারিখটিও আজকে করবেন বলে ডাক্তারদের নাভীশ্বাস উঠিয়ে দিয়েছেন। কি চমৎকার! সময়ের প্রয়োজনে আমরা কত প্রতিক্রিয়াশীল হয়ে গেছি! একটি তারিখ, একটি ভাল সময় আমাদের কত প্রয়োজন!

রাজনীতিও চলছে একই তালে, তবে ফলাফল ভিন্ন। সময়ের প্রয়োজনে বন্ধু হয়েছে শত্রু, আর শত্রু হয়ে গেছে বন্ধু। গতকালই আওয়ামীলীগের হানিফ সাহেব নূর হোসেন দিবসে বলেছেন, তার দল নাকি সময়ের প্রয়োজনে এরশাদবিরোধী আন্দোলন করেছিল, আবার সময়ের প্রয়োজনে এরশাদকে বুঁকে তুলে নিয়েছে। বলেছেন, স্বৈরাচারের সাথে আতাঁতে কোনো দোষের কিছু নেই। কি আশ্চর্য! কি বেদনাদায়ক! আজ যদি নূর হোসেন এই বক্তব্য শুনতে পেতেন, তাহলে তিনি হয়তো সবচেয়ে বেশী কাঁদতেন। হয়তো দ্বিতীয় জন্মের সুযোগ পেলেও বাংলাদেশে আসতে চাইতেন না। সময়ের প্রয়োজনে রাজনীতি এমন হয়! সময়ের প্রয়োজনে এভাবে আদর্শের বিলোপ ঘটে!

ওদিকে বিএনপি, জামাত-রাজাকারদের নিয়ে পূনরায় ক্ষমতায় যাবার প্রহর গুণতে। কি কপাল আমাদের! যে রাজাকারেরা আমাদের মা-বোনের ইজ্জত নিয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধে যাদের শতভাগ ভূমিকা ছিল; সময়ের প্রয়োজনে তারা আজ অতি আপন হয়ে গেছে! রীতিমত তাদেরকে ঘাড়ে তুলে নাঁচা হচ্ছে। বলে রাখি, সময়ের প্রয়োজনে আওয়ামীলীগও তাদেরকে নিয়ে সরকারবিরোধী আন্দোলন করেছিল। আহ্ কি আমাদের রাজনীতি, কি আমাদের সময় বিচার, কি অপূর্ব রাজনৈতিক স্বার্থ!

একটি স্বপ্নের কথা বলি। আজ যদি আওয়ামীলীগ-বিএনপি দেশের জন্য রাজনীতি করতো, আমাদের প্রয়োজনে রাজনীতি করতো; তাহলে স্বৈরাচার-রাজাকারদের আজ এই নাঁচন-কুঁদন থাকতো না। কবেই ধূলিস্যাৎ হয়ে যেত। স্বপ্ন বললাম এই জন্যই য়ে, এটা হয়তো নিকট ভবিষ্যতে হবার নয়। অন্ততঃ যতদিন আমাদের জননেত্রী আর দেশনেত্রী রয়েছেন! আর তাদেরকেই বা দোষ দিই কেনো! তাদের সময়ের প্রয়োজনের রাজনীতির সুবিধাভোগীরাই বা কম কিসে?

আজ আমরা জনগণেরা একটি ভাল দিন (১১-১১-১১) বা ভাল সময় বেঁচে নিয়েছি কোনো ভাল কিছু পাবার আশায়। আর আমাদের বড় দুই দল সময়ের প্রয়োজনে বেঁচে নিয়েছেন অতি জঘন্য স্বৈরাচার ও রাজাকারদেরকে। দেখুন জনগণের স্বার্থের সাথে রাজনৈতিক স্বার্থের কি পার্থক্য।

আর কিইবা বলার আছে আমাদের! আর কতদিন অপেক্ষা করতে হবে, কে জানে! জানিনা কবে আওয়ামীলীগ ও বিএনপি'র বোধোদয় হবে! কবে তারা অগণীত শহীদ, আর নূর হোসেনদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেবে! আমরা পাবো সেই বাংলাদেশকে, যা আমরা প্রতি মূহুর্তে লালন করি, কামনা করি। আজ এই সময়ে আসুন আমরা ভাল কিছু প্রত্যাশা করি, সবার জন্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×