somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরায়েল, ফিলিস্তিন, আমেরিকা ও এক চোখ কানা সিন্ডিকেট

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে যারা অন্ধের মত এক তরফা হামাসকে দায়ী করছেন তাদের একটা প্যাটার্ন খেয়াল করলাম:

/প্রথমত ইসরায়েলি এবং পশ্চিমা প্রোপাগান্ডা মিডিয়া যা বলছে হুবহু তার কপি ক্যাট গল্পই তারা বলছে।

/যত দোষ নন্দ ঘোষ অথবা কেস্টা ব্যাটাই চোর। ঘুরে ফিরে হামাস দায়ী, পুরো গাজাবাসী ফিলিস্তিনীরা দায়ী।

/নিঃসন্দেহে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সম্পদের যত ক্ষয়ক্ষতি এবং জীবনহানি হয়েছে তা হয়েছে আরবদের।‌ অন্যায়ের বিরূদ্ধে প্রতিরোধ ও প্রতিরক্ষারা আন্দোলনে নেমে, এমন কিছু নেই যে যা তারা হারায়নি। ইসরাইলিরা হচ্ছে দখলদার। পশ্চিমাদের সর্বোচ্চ সহযোগিতায় দখলদারিত্ব করতে গিয়ে তাদের কিছু প্রাণহানি হবে বা হয়েছে, এটিই স্বাভাবিক।

লক্ষনীয় বিষয় হচ্ছে যে "এক চোখা" এই "সিন্ডিকেটের" নজরে ইসরাইলের এসব অপকর্ম চোখে পড়ে না আর পান থেকে চুন খসলেই মানে আত্ম রক্ষার জন্য কোন একটা উদ্যোগ নিলেই এরা সবাই একযোগে হা রে রে বলে তেড়ে আসে, ফিলিস্তিনীদের চৌদ্দগুষ্টি উদ্ধার করে। এমন মনোভাব যেন ফিলিস্তিনীরা এদের জন্মগত শত্রু আর সমান্তরাল ভাবে ইসরাইলিদের আইডেন্টিকাল টুইন।

হাইপোথেটিক্যালি এসব এক চোখা সিন্ডিকেট সদস্যদের জমি বা অ্যাপার্টমেন্ট যদি তাদের পার্শ্ববর্তী প্রতিবেশি অথবা একেবারেই অচেনা কোন মানুষ উড়ে এসে জুড়ে বসে দখল করে নেন তবে বিনা বাক্য ব্যয়ে ওনারা তা মেনে নিবেন। মেনে তো নিতেই হবে নচেৎ তাদের সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা তাদের "হামাস" বলে গালি দিবে।

/এরিয়েল শ্যারনের এর মত এই এক চোখ কানার দলের বিবেক বুদ্ধিতে ইসরায়েলিদের কোন অপকর্মই চোখে পড়ে না। হামাস বা ফিলিস্তিনীরা তাদের সংগ্রামের অংশ হিসেবে যেকোনো উদ্যোগ নিলেই এদের বিবেকে তা খারাপ, তা চূড়ান্ত অমানবিক। ওদিকে অ্যামনেশিয়া আক্রান্ত বাংলা সিনেমার নায়কের মত ইসরাইলিদের পেছনের করে যাওয়া যাবতীয় অপকর্ম ও উস্কানি মূলক কার্যক্রম তারা ঘুনাক্ষরেও মনে করতে পারেনা (হয়তো ভবিষ্যতে কোন এক ভিলেন তাদের মাথায় লাঠির বাড়ি দিলে তবেই সবকিছু মনে পড়বে)।

/এদের আসলে তিন মাসের জন্য গাজা এলাকায় ইন্টারনসিপ এর ব্যবস্থা করা উচিত। ভাগ্য ভালো থাকলে আমেরিকান জনগণের ট্যাক্স এর পয়সার বোমা (যা সাধারনতঃ এফ-৩৫ বিমানের মাধ্যমে আকাশ থেকে নিক্ষেপ করে) থেকে বেঁচে আসলে আসতেও পারে।

কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশি বিষে দংশেনি যারে।

/জেনে রাখা ভালো:
ফেনটিনাল নামক ব্যাথানাশক ওপিঅয়েড ড্রাগের নেশায় বুদঁ হয়ে থাকা আমেরিকান গৃহহীনেরা টেরও পায় না যে তাদের সম্পদ দিয়ে যুদ্ধ করে ইসরাইলিরা। আমেরিকানদের একটা বড় অংশ মেডিকেল ইন্সুরেন্স এর বাইরে। স্টুডেন্ট লোনের উৎপাতে মধ্যবিত্ত আমেরিকানরা উচ্চ শিক্ষার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এসব কিছু ছাপিয়ে আমেরিকান রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য সর্বদা ইসরাইলকে মাথায় তুলে রাখা। নিজের দেশের জনগণকেই তারা পোছে না আর তারা আবার খবর রাখবে ফিলিস্তিনীদের?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×