নিজের ১৬তম জন্মদিনের অনুষ্ঠানে ফেইসবুকের মাধ্যমে প্রায় ৩০ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল এক কিশোরী। নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে যোগ দিতে প্রায় তিন হাজার তরুণ অতিথি এসে হাজির হয়।
শুক্রবার ডেনমার্কের ছোট শহর হারেনে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ছোট পরিসরে আয়োজিত ওই জন্মদিনের অনুষ্ঠানে তিন হাজার তরুণ অতিথি এসে হাজির হলে বিশৃঙ্খলা দেখা দেয়। মাত্র ১৮ হাজার অধিবাসীর ছোট ওই শহরটি কয়েক হাজার তরুণ অতিথিকে সামলাতে হিমশিম খায়।
আমন্ত্রিত ক্ষুব্ধ তরুণরা এক পর্যায়ে শহর জুড়ে দাঙ্গাহাঙ্গামা শুরু করে। দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট শুরু করে, গাড়িতে আগুন ধরিয়ে দেয়, রাস্তার গাড়ি ও পথচারীদের জন্য টানানো বিভিন্ন নির্দেশক ও ল্যাম্পপোস্ট ভাংচুর করে।
পরে দাঙ্গা পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দেয় শহর কর্তৃপক্ষ।
হাঙ্গামায় ছয়জন আহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
শহরটিতে ৬শ’ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্তত ২০ জনকে গেপ্তার করা হয়েছে।
ফেইসবুকে জানানো আমন্ত্রণে ‘প্রাইভেট’ অপশন সেট করতে ভুলে যায় ওই কিশোরী আর আমন্ত্রণটি ভাইরাস আক্রান্ত হয়ে ৩০ হাজার মানুষের কাছে পৌঁছে গিয়ে এই বিপত্তি ঘটায় বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।
সুত্র: বাংলানিউজ২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


