নির্জন
(উৎসর্গঃ নটরডেম-এর বন্ধুদের এবং আমার জীবনের ঐ সময়কে)
বয়স বাড়ছে
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি প্রতিদিন
সময় হাত গলে বেড়িয়ে যাচ্ছে কী আশ্চর্য মসৃনতায়।
এই তো সেদিন
স্কুল মাঠে জলভেজা ফুটবল,
বৈশাখী মেলার দোকানে দোকানে অহেতুক ঘোরা-ফেরা,
অথবা
কলেজ মাঠে রোদ্দুরে ক্রিকেট।
অথচ আজ
বৃষ্টি এড়িয়ে চলি,
উদ্দেশ্যহীন বাড়াইনা দু'পা,
রোদ্দুরকে বড় ভয়;
মাথা খারাপ! এই রোদে ক্রিকেট খেলে কি করে ছেলেগুলো!
বিগত, পুরোনো সময়গুলো আজ বড় যন্ত্রণা দেয়।
ঘরোয়া হোটেল
মধুমিতা সিনেমা হল
ফকিরাপুল বাজার
আরামবাগ পুলিশ বঙ্
কমলাপুর রেলস্টেশন...
জসীমউদ্দীন রোড ধরে গেলে মনে পড়ে এখানে আমার কিছু আমিত্ব রয়ে গেছে।
কলেজটাকে পাশ কাটাতেই মনে হয়-
আবার যদি ফিরে পেতাম... ...
টেলিফোনে বন্ধুর ডাক
যেন হাতে আস্ত একখানা চাঁদ।
কথায় কথায় শুধু হারিয়ে ফেলা সময়ের স্মৃতি
স্মৃতিকাতরতা, নস্টাল্জিয়া।
মাঝে মাঝে সন্দেহ জাগে মনে
বুড়ো হবার অনেক আগেই
হয়তো আমি বুড়িয়ে গেছি
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



