আমার মৃতু্যর পর থেমে যাবে কথার গুঞ্জন,
বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে
জীবনের পথপ্রান্তেভুলে যাব মৃতু্যর শঙ্কারে,
উজ্জ্বল আলোর চোখে অাঁকা হবে অাঁধার অঞ্জন।
পরিচয়ভারে নু্যব্জ অনেকের শোকগ্রস্ত মন,
বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের
মুহূর্তে বিস্মৃত হবে সব চিহ্ন আমার পাপের।
কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ।
আমার মৃতু্যর পর, জীবনের যত অনাদর
লাঞ্ছনার বেদনায়, স্পষ্ট হবে প্রত্যেক অন্তর
আমার মৃতু্যর পর
-- সুকান্ত ভট্টাচার্য
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



