জন্মেছিলো- চেয়েছিলো- ভালোবেসেছিলো
কম বেশি প্রাণকল্যাণে
মানুষ এ পৃথিবীর মানুষকে; তবু
মৃতু্যরি পূর্ণতর মানে।
তাহলে সময় আজ তুমি।
সময়সিন্ধুর মতো রূপে
এখানে শিশির থেমে আছে
ঘাসের বুকের 'পরে চুপে।
আমিও অনেক শূন্য অনুশীলনের
ধাঁধার ভিতর থেকে উঠে
হংসের ডানার মতো আজ
নীড়ের হংসীর পক্ষপুটে।
এখানে মরণশীল হংস নেই আর;
আর পাখপাখালির নীড় নেই গাছে;
এখানে পৃথিবী নেই, সৃষ্টি নেই, তুমি
আমি আর অনন্ত রাত্রির বৃক্ষ আছে
অমৃতযোগ
-- জীবনানন্দ দাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


