শিশিরভেজা শুকনো খড় শিকড়বাকড় টানছে
মিছুবাড়ির জানলাদোর ভিতর দিকে টানছে
প্রশাখাছাড় হৃদয় আজ মূলের দিকে টানছে
ভালোছিলুম দীর্ঘহীন আলোক দিলো তৃষ্ণা
শ্বেতবিধুর পাথর কুঁদে গড়েছিলুম কৃষ্ণা
নিরাবয়ব মূর্তি তার, নদীর কোলে জলা পাহাড়...
বনতলের মাটির ঘরে জাতক ধান ভানছে
শুভশাঁখের আওয়াজ মেখে জাতক ধান ভানছে
করুণাময় ঊষার কোলে জাতক ধান ভানছে
অপরিসীম দুঃখসুখ ফিরিয়েছিলো নদীর মুখ
প্রসারণের উদাসীনতা কোথাও বসে কাঁদছে
প্রশাখাছাড় হৃদয় আজ মূলের দিকে টানছে
জন্মদিনে
-- শক্তি চট্টোপাধ্যায়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







