জানি গো দিন যাবে এ দিন যাবে।
একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে।
পথের ধারে বাজবে বেণু, নদীর কুলে চরবে ধেনু,
আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে-
তবুও এ দিন যাবে এ দিন যাবে
তোমার কাছে আমার এ মিনতি-
যাবার আগে জানি যেন আমায় ডেকেছিলে কেন
আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী-
কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারা কথা-
পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি।
তোমার কাছে আমার এই মিনতি
সাঙ্গ যবে হবে ধরার পালা
যেন আমার গানের শেষে থামতে পারি সমে এসে,
ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা।-
এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা-
সাঙ্গ যবে হবে ধরার পালা
দিনান্ত
-- রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







