ছিল দিন জন্মদিন উৎসবে কাল রাত
প্রখর কৌতুকে ছিল তরলবসনা নারীদল
যাবার বেলায় ছটা পরিচ্ছিন্ন মাংস আর হাড়
'বন্ধ করো দ্বার' ব'লে খলখল নেমেছিল হাসি
বাইরে যে পাখি ছিল মনেও পড়েনি তার নাম
আমি ফুল বুকে নিয়ে লজ্জাহীন ঘুমিয়ে পড়েছি
সুযোগের পাশাপাশি প্রতিহারী ছিল যে বেড়াল
আমার একাকী পাখি খুন করে খেয়ে গেছে কাল
জন্মদিন
-- শঙ্খ ঘোষ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




