নতুন বছর আর ঈদ... আশা করি সবার সময় ভালো কাটবে... দুই আনন্দে ভেসে যাবে সবাই...একই স্রোতে...
[রং=মৎববহ][গাঢ়]সশঙ্ক
-পলাশ দত্ত[/গাঢ়][/রং]
দাও তোমার হাত দুটো দাও
গড়িয়ে যেতে যেতে ধরে রাখি বাঁধা সময়।
বেঁধার আমি কী জানি। কী জানি?
জানি কিছুটা। জানি যে, নিঃশঙ্কে বেঁধে না
বেঁধে শুধু নীরব সশঙ্কে।
দাও তোমার হাত দুটো দাও
বিঁধে যেতে যেতে বিদ্ধ হই।
দাও তোমার হাত দুটো দাও
গড়িয়ে যেতে যেতে বিঁধে নিই বাঁধা সময়।
-------------------
[রং=মৎববহ][গাঢ়]ভালোবাসার শুচি
- হাসান হাফিজুর রহমান[/গাঢ়][/রং]
আমার স্বপ্নতলায় এসো
দেবো স্বপ্নবীজ
আমার শব্দতলায় এসো
দেবো শব্দবীজ
আমার প্রাণতলায় এসো
দেবো প্রাণবীজ
স্বপ্ন শব্দ প্রাণ
তিনের তুড়িতে
নুড়ির পর নুড়িতে
ঝর্ণাতলার গান
অশেষ জলতলায় এসো
দেবো স্রোতবীজ
স্বপ্ন দিয়ে শব্দ মুছি
প্রাণ দিয়ে শব্দ মুছি
ভান্ড ভরে উঠছে বুঝি ভালোবাসার শুচি
-------------------
[রং=মৎববহ][গাঢ়]তুমি নেই, তুমি আছো
- জিয়া হায়দার[/গাঢ়][/রং]
তুমি নেই
স্পর্শেও নেই
দৃষ্টিতেও নেই
শুধু স্মৃতিতে
সেহেতুই তুমি আছো
ব্যথার বৃন্দাবনে
বড়ো গভীর হয়ে আছো।।
------------------------------------------
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



