সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি যার কাছে যাই সে আমারে কতো মন্দ বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি ঘর ছাড়িলাম বনে গেলাম, বনে মানুষ নাই
না মানুষি বনে যদি তোমার দেখা পাই
জংলা গাছে হাজার পাখি বন্ধু তুমি নাই
বন্ধু তুমি নাই নাই নাই কাছে নাই
বনের গাছ- সেও আমারে আজ মন্দ বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি বন ছাড়িলাম মাঠে গেলাম, মাঠে মানুষ নাই
না মানুষি মাঠে যদি তোমার দেখা পাই
খোলা মাঠের ঘূর্ণি হাওয়া ফিসফিসাইয়া কয়
ুকলঙ্কিনী মেয়ে, পাশে কেউ থাকিবার নয়চ্
সইন্ধ্যাকালে বিরানমাঠে চিনের আগুন জ্বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি যার কাছে যাই সে আমারে কতো মন্দ বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
বন্ধু বল আমারে বল
আমার চক্ষে কেন্ মাখাইলি কলঙ্ক কাজল
----------------------------------
!@@!371684 !@@!371685 !@@!371686
গানটা কার এটা এখন বলছি না। হয়তো অনেকে জানেন। হয়তো অনেকেই জানেন না।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


