আজ আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই-
আমাকে চিনবেন আশা করি,
চিনবেন অবশ্যই, কেননা আমি একাত্তরের লোক।
আমার নামধাম জীবনযাত্রা সবই ঐ
ঊনিশ শ' একাত্তর সাল।
এই আত্ম-পরিচয়ে, আমার বিশ্বাস, আপনাদের
অত্যন্ত কাছের লোক আমি।
কী করে ভুলবেন আপনার আমার একাত্তরকে,
ঐ একাত্তরই আমাদের পবিত্র অস্তিত্ব।
সেই তো আমাদের প্রাণ দিল,
দেশ দিল, স্বাধীনতা দিল।
আজকের যাবতীয় কর্মের চাঞ্চল্য-
এসব কর্মের পথ একাত্তরই সুগম করে দিল।
একমাত্র এ সত্যই নির্ভেজাল।
এবং আমার নামধাম জীবনযাত্রা
আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে,
নইলে কিন্তু-
ইতিহাস অত্যন্ত নির্মম।।
--------------------------------------
--------------------------------------
- বেলাল মোহাম্মদ
রচনকালঃ ১১.০৩.৭৭
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



