গানখানা মনে বেজে চলেছে সেই ২০০১ হতে। সেদিন যেমন ভালোলাগায় হারিয়ে যেতাম, আজও যাই। ভালোবাসার গান। ভালোলাগা গান। ভালোবাসা-ভালোলাগা ছড়িয়ে পড়ুক সর্বস্তরে... সর্বত্র।
নিঃশ্বাস তোমার জন্য
বিশ্বাস তোমার জন্য
এ আনন্দ তোমার জন্য
অশ্রু তোমার জন্য
শুধু একবার- একবার
গোলাপ নেবে কি
গোলাপ নেবে কি, বন্ধু আমার?
ভেবে তোমাকে ভাঙে সকালের ঘুম
জাগে প্রাণে বসন্ত মৌসুম।।
আকাশ বাতাস মাটি
শপথ করে জীবন
শুধু তোমার
গোলাপ নেবে কি
গোলাপ নেবে কি, বন্ধু আমার?
খুব ছোট এই জীবনের সময়
তোমায় নিয়ে তাই বাঁচতে ইচ্ছে হয়।।
সাগর নদী পাহাড়
শপথ করে জীবন
শুধু তোমার
গোলাপ নেবে কি
গোলাপ নেবে কি, বন্ধু আমার?
নিঃশ্বাস তোমার জন্য
বিশ্বাস তোমার জন্য
এ আনন্দ তোমার জন্য
অশ্রু তোমার জন্য
শুধু একবার- একবার
গোলাপ নেবে কি
গোলাপ নেবে কি, বন্ধু আমার?
[link|http://www.esnips.com/doc/640e83b0-4520-4cf5-9547-3a3dc236ac3a/Golaap-Nebe-Ki|
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


