...পাওয়া
ছিলো কতো না কামনা-বাসনা
অপূর্ণতায় পূর্ণ এ জীবন, পাইনি
আর আসেনি সে বরষা।
...করা
সাধ ছিলো কতো কী-ই করার
আলস্যে ব্যর্থতা জাগে, করিনি
কী আছে আর বলার!
...দেয়া
ইচ্ছে ছিলো দেবো ভালোবাসা
স্বার্থের স্বার্থহীনতায় বন্দি, পারিনি
আজ তাই শুধুই হতাশা।
নশ্বর এ পৃথিবীতে
অগণিত মানুষের আসা-যাওয়া
অনন্ত পিপাসার্ত অধর আমার, খুঁজে
চায় অমৃতের পরম ছোঁয়া।
------------------------------------
রচনাকালঃ ২০০১ এর কোন একদিন এবং আজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


