[গাঢ়]উৎসর্গঃ সে এবং তাদের...[/গাঢ়]
তুমি এতোদিন কোথায় ছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? এই বিস্তৃত পৃথিবীতে কাছের মানুষগুলো যে কতো দূরে, ভীড়ের মাঝে লুকিয়ে থাকে! কারো কারো সাথে কোনো দৈব দুর্ঘটনায় দেখা হয়ে যায়, কারো সঙ্গে বা দেখাই হয় না কখনো। তোমার সঙ্গে দেখা হলো যদি তো আগে হলো না কেনো?
বহুদেরিতে দেখা হলো বন্ধু,
শুরুতেই জানি শেষ কখন
বহুদেরি নয় বিদায়ের বন্ধু,
প্রস্তুতি তাই শেষ যখন
বহুপথ মোরা হেঁটেছি বন্ধু,
সময় যদিও উল্কার বেগে
বহুক্ষণ আড্ডায় বন্ধু,
বিদায় তবুও অতৃপ্ত থাকে
বহু ভালোবাসা মিলেছে বন্ধু,
তোর সুরে আমার গান
বহু ভালোলাগা মিশেছে বন্ধু,
তবু ভুল করে অবুঝ প্রাণ
এই বিদায়ের পথে
কোনো স্মৃতি খুঁজিস না
কষ্ট জড়িয়ে তাতে
আমি তোর স্মৃতি নিয়ে আবার পথিক হবো
তোর সে বিদায় রাতে
দূরে যেতে হয় বলে যাওয়া...
ধীরে সরে যাবো এখনই
হঠাৎ চলে যেতে বেশি কষ্ট হয়...
... বিদায় যখন
কিছু ছোট ঘটনা দিয়ে
আমি অভিযোগ বানিয়ে
অভিমানী তোকে একা রেখে
ধীরে সরে যাবো এখন
আজ নিরুপায় আমি বন্ধু,
তুই জানিস শেষ যখন
বহুদেরিতে দেখা হলো বন্ধু,
শুরুতেই জানি শেষ কখন
হারিয়ে যাওয়ার জন্যঃ [link|http://www.esnips.com/doc/e00255ae-548a-4869-b5ff-ff1735838a12/Bidai-Bondhu|we`vq e
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


