অসভ্য বাস্তবতার সদা দংশনে জীর্ণ আত্মা আমার
আশীবিষেও এমন করে কাটে না, যেমন করে কাটছে সে!
শীতল প্রাণীটার দংশনের চিহ্ন থাকে কিছু-
রেখে যায় তার সূচালো দাঁতের কামড়ের দাগ।
আর সে...
কামড়ের দাগ দুটো দেখে হাসি, আর ভাবি- যাক!
কিছু তো পেলাম, হোক না তা বিষামৃতের ফোঁটা।
কিন্তু বাস্তবতার দংশনে তো শুধুই ক্ষয়- আত্মার ক্ষয়
কোন চিহ্ন নেই দংশনের, নেই কোন কামড়ের দাগ।
শুধুই...
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


