আমি এখন তোমার নাম লিখবো,
আমি এখন তোমার নাম লিখবো:
তোমার নাম লেখার জন্যে আমি
নিসর্গের কাছ থেকে ধার করছি বর্ণমালা-
আগুন, বৃষ্টি, বিদু্যৎ, ঝড়-- আর,
সভ্যতার কাছ থেকে-- একটি ছুরি
--এই সব অক্ষর দিয়ে তোমার নাম আমি লিখছি, তোমার নামঃ
অগি্নময় বৃষ্টিতে তুমি ঠান্ডা, হিম, সোনালী ছুরি প্রিয়তমা!
----------------------------------------------
কবিঃ [গাঢ়]শহীদ কাদরী[/গাঢ়]
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



