তোমারই মধ্যে প্রতিদিনের মায়া।
ফুলের পাঁপড়িতে শিশিরের মতো তুমি আসো।
তুমি না থাকলে দিগন্ত ম্লান হয়ে উঠে।
ঢেউয়েরা চিরদিনের জন্যে উধাও হয়ে যায়।
আমি বলেছি তুমি বাতাসে মাস্তুলের মতো
দেবদারুর আন্দোলিত শাখার মতো গান গাও।
ওদেরই মতো তুমি দীর্ঘ আর ঋজু,
বিষন্ন, আবার একই সময়ে যাত্রার মতো উচ্ছল।
পুরনো রাস্তার মতো যা পাও তুমি সবই সংগ্রহ করো।
তুমি স্বচ্ছ প্রতিধ্বনি আর ঘর-কাতুরে মানুষের অজস্র কন্ঠস্বরে ভরা।
আমি জেগে উঠলেই পাখিরা ভয়ে পালায়
অথচ তোমার বুকের মধ্যে ওরা এতক্ষণ শান্ত হয়েই ঘুমিয়ে ছিলো
________________
মূলঃ পাবলো নেরুদা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







