এতো দীর্ঘদিন আমি এ পৃথিবীতে বেঁচেছি
যে একদিন আমাকে ভুলতে ওদের রীতিমতো মনের জোর লাগবে,
কালো পাথরের বুক থেকে মুছে ফেলতে হবে আমার নাম।
কেননা আমার হৃদয় যে দুর্মর।
কিন্তু আমি যেহেতু নিস্তব্ধতা চাই
তার মানে আদৌ এই নয় যে আমি মরতে চাই।
বরং ঠিক তার উলটোটাই সত্যি,
আমি অবিরাম ছুটে চলেছি জীবনের স্রোতে।
মূলঃ পাবলো নেরুদা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






