মুখোমুখি দু'জন
খুব পরিচতি- একজন আরেকজনার
ভিতর বাহির নয় আড়াল কিছুই, তবুও
আপন প্রশ্নে দু'জোড়া চোখে আজ ভয়।
আপন জালে আবদ্ধ- প্রশ্নবানে বিদ্ধ।
অথচ অর্ধযুগ পূর্বেও একে অন্যের পানে
অপলক তাকিয়ে থাকতো। আর
ফুটে উঠতো এক নিষ্পাপ মুগ্ধতা।
নেই আর সেই দৃষ্টি,
দু'জনের চোখে আজ সংকোচ, ভয়।
কেউই এখন আর মুগ্ধ হয় না
জন্ম নিয়েছে ঘৃণা-
(চোখের ভিতর সব লেখা
পূণ্য পাপ সবই যায় দেখা)
আপনার কাছে আড়াল নয় কিছুই-
তা পূণ্যই হোক আর পাপই হোক।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






