somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাষার চলচ্চিত্র

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু সাহিত্য বা সঙ্গীত নয় অন্য সব শিল্পের মতই চলচ্চিত্র শিল্পও যে কোন ভাষার উৎকর্ষের মাপকাঠি হিসেবে কাজ করে। বাঙালি জাতির জন্য ফেব্রুয়ারি মাস হয়ে উঠেছে শিল্পের বিভিন্ন শাখায় বাংলার অর্জন ও সাফল্য পুনমর্ূল্যায়নের মাস। গান, সাহিত্য ও সংস্কৃতির মতোই তাই মেতে উঠতে হবে চলচ্চিত্র উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ''আমার ভাষার চলচ্চিত্র 2007'' শীর্ষক পাঁচ দিন ব্যাপী এরকমই একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে। এ উৎসবে বাংলা ভাষায় নিমির্ত দুই বাংলার 20টি নন্দিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সবচেয়ে গতিশীল সংগঠনগুলোর একটি। ''সুস্থ চলচ্চিত্র, সুস্থ দর্শক'' এই শ্লোগান নিয়ে সংগঠনটি সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের মানুষকে সুস্থ-সুন্দর সিনেমা দেখার সুযোগ করে দিতে এই সংগঠন প্রতি বছরই আয়োজন করছে বিশ্বের নামকরা সব সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব। যেমন- 1ম জাতীয় চলচ্চিত্র উৎসব' 94, 2য় জাতীয় চলচ্চিত্র উৎসব' 96,Science Fiction-Film Week-98, War Film Week-98, Oscar Film Weel-99, Comedy Film Week-2000, Week on Film Classic-2002, চলচ্চিত্রে বাংলার মুখ' 2002, সত্যজিৎ-এর চলচ্চিত্র-2003, বাংলা চলচ্চিত্র উৎসব 2004, বাংলার ছবি' 2005, Animation Film Festival 2005, বাংলাদেশের চলচ্চিত্রের 50 বছর' 2006, বিশ্ব চলচ্চিত্র দিবস' 2006। এছাড়া 1ম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মিত আয়োজিত হচ্ছে Film For Fresher[লিংক=িি.িফঁভং.ড়ৎম][/লিংক]। এই সংগঠনের ধারাবাহিক আয়োজনে এই প্রচেষ্টারই বর্তমান আয়োজন 'আমার ভাষার চলচ্চিত্র 2007''। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবারের চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করবে বাংলাদেশ ও ভারতের কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র। যেমন- খেলাঘর, গল্প হলেও সত্যি, ছুটির ঘন্টা, চরাচর, অনর্্তযাত্রা, অন্তবমহল, চিত্র নদীর পাড়ে, নন্দিত নরকে, পিচ ঢালা পথ, সারেং বউ, এক মুঠো ছবি, কাঁটাতার, আলিঙ্গন, পারমিতার একদিন, তিতাস একটি নদীর নাম, নিরন্তর, হীরক রাজার দেশে, নিশিযাপন, হাজার বছর ধরে, জীবন থেকে নেয়া- প্রদর্শিত হবে এই উৎসবে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ প্রদর্শনী হবে। প্রদর্শনীটি চলবে পাঁচ দিন ব্যাপী। 24 ফেব্রুয়ারি 07, সকাল 10.30 মিনিটে উৎসব উদ্বোধন করা হবে। উদ্বোধনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, সংগঠনের মডারেটর অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মীর মোকারম হোসেন। প্রতিদিন 4টি সেশনে চলবে এ আয়োজন। সকাল 10টা, দুপুর 1টা, বিকাল- 4টা এবং সন্ধ্যা 6.30 মিনিটে সেশনগুলো শুরু হবে। 24 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। দেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য এটি বাংলা চলচ্চিত্র উপভোগের এক অপূর্ব সুযোগ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×