somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি লিখব? ..... একটা প্রেমের গল্প ? ... নাকি অন্যকিছু?

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে চলে গেল আরো একটি বাংলা সন। আগামী কাল পহেলা বৈশাখ। সবাইকে নতুন বঙ্গাব্দের "শুভ নববর্ষ"।

কি লিখব ভাবতে ভাবতে মনে হলো একটা গল্প লিখি। প্রেমের গল্প? নাকি অন্য কিছু ... জানি না। আপনারাই বলতে পারবেন।

পর্ব-১
নাম তার মুক্তা। দেখতে সুন্দর, হ্যান্ডসাম, বয়স আর কতই হবে ২৭-২৮ বছর। কি নাম দেখে ভাবছেন মেয়ে মানুষ আবার হ্যান্ডসাম হয় কেমনে। না মেয়ে নয়। বাবা-মা সখ করে নাম রেখেছিল... মুক্তা। যাহোক হঠাৎ সে প্রেমে পড়ল একটি টিন এজ মেয়ের। দেখতে সুন্দর... কিন্তু মেয়েটার বয়স মাত্র ১৫-১৬ হবে হয়ত। তাতে কি প্রেম কি কোন বাধা মানে। না মানে না।

সে চেষ্টা চালিয়ে গেল.. কিভাবে তার একতরফা প্রেম কে দুই তরফা করা যায়। মানে মেয়েটাকে কিভাবে জানানো যায় তার নিজের কথা, ভালোলাগার কথা, ভালোবাসার কথা। যাহোক চেষ্টা করতে করতে একদিন সুযোগ এসে গেল। মেয়েটি একটি স্কুলে পড়ে ৯ম শ্রেণীতে। সেদিন কি কারণে যেন স্কুল ছুটি হয়ে গেল তাড়াতাড়ি। মেয়েটি তার বান্ধবীদের নিয়ে বাসার দিকে যাচ্ছিল। মুক্তিা কি একটা কাজে যেন স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েটাকে এই অসময়ে আসতে দেখে তার হৃৎস্পন্দন বাড়তে থাকল। কি ব্যাপার এই সময় তো ওর আসার কথা না। তাহলে.... ভেবে কোন কুল কিনারা করতে পারল না। আবার বুকে এত সাহসও জুটল না যে গিয়ে তাকে জিজ্ঞেস করে। কি সোনা এখন কোথা থেকে এলে স্কুল ফাঁকি দিয়ে নাকি কোথাও ডেটিং মারতে যাওয়া হচ্ছে। না.. সে এসব কিছুই বলতে পারল না। শুধু নীরবে চেয়ে চেয়ে দেখতে লাগল তার মনের মানসী বান্ধবীদের সাথে কি একটা বিষয় নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে তার পাশ দিয়ে। .... মুক্তাকে অতিক্রম করে দলটি সামান্য এগিয়ে গেয়েছে... হঠাৎ একজন বান্ধবী পেছন থেকে ডাক দিল এই মুক্তা শোন... মুক্তার হার্টের একটি বিট মিস করল। তাকে তো এদের কারও চেনার কথা না। তাহলে ডাকছে কেন। মেয়েটি আবারও ডাকল 'এই মুক্তা ডাকছি শুনছিস না কেন? দাঁড়া না একটু''।

মুক্তা থমকে দাঁড়াল, পিছন ফিরে তাকিয়ে দেখল যে মেয়েটা ডাকছে তাকে সে চেনে না। কিছু না বলে সে দাঁড়িয়ে থাকল। যে মেয়েটা তাকে ডাকছিল, সে হেঁটে তাকে অতিক্রম করে সামনে চলে গেল। মুক্তা অবাক হয়ে দেখল.. সামনে যে দলে তার হৃদয়ের রানী রয়েছে সে দলটিও দাঁড়িয়ে পড়েছে। মেয়েটি গিয়ে তার রানীকে বলছে কিরে এত ডাকছি, তবুও শুনছিস না যে, কি এমন গল্প করছিস? মেয়েটি হেসে বলল, বল কি বলবি। .... তারা সবাই গল্প করতে করতে সামনে এগিয়ে চলল। আর মুক্তা বোকার মত তাকিয়ে তাদের চলে যাওয়া দেখল। আর ভাবতে লাগল এটা কেমনে হয়। সে যাকে পছন্দ করে তার নামও কি তবে মুক্তা? উফ্ যদি বিষয়টা সত্যি হয়ে থাকে তবে ...... উফ্ আর ভাবতে পারে না মুক্তা। ....

(চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×